BSNL গ্রাহকেরা এই সংশোধিত প্রিপেইড প্ল্যান রিচারজ করাতে পারবেন 123 নাম্বারে এসএমএস করে। এছাড়াও অন্যান্য রিচারজ পোর্টালেও পাওয়া যাবে BSNL টেলিকম সংস্থার প্রিপেইড প্ল্যানগুলি। কাস্টমারেরা চাইলে My BSNL অ্যাপ বা BSNL সাইট থেকেও প্ল্যানের রিচারজ করাতে পারবেন।
পাশাপাশি BSNL ইউজারদের অফার করছে চারমাসের ফ্রি ব্রডব্যান্ড সার্ভিস । যে সমস্ত ইউজারেরা ল্যান্ডলাইন, ভারত ফাইবার এবং ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনে ব্যবহার করছেন তারা পাবেন এই অফার। এই অফার ব্রডব্যান্ড ওভার ওয়াইফাই সার্ভিস ইউজ করেন যে সমস্ত কাস্টমারেরা, তাদের জন্যও উপযুক্ত।
জানা যাচ্ছে নতুন সংশোধিত প্ল্যান কেরালা ছাড়াও অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, গুজরাট, হরিয়ানা সমেত একাধিক রাজ্যের ইউজারেরা উপভোগ করতে পারবেন।