BSNL 197 recharge plan offer 35 days validity Calling and Data benefits Jio Airtel
ভারতের একমাত্র সরকারী টেলিকম কোম্পানি BSNL গ্রাহকদের বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। ভারত সঞ্চার নিগম লিমিটেড বাকি প্রাইভেট টেলিকম কোম্পানি Jio এবং Airtel এর তুলনায় অনেক সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। বিএসএনএল তার সস্তা রিচার্জ প্ল্যানের কারণে বাজারে বেশ জনপ্রিয়। এবারও বিএসএনএল 250 টাকার কম দামে 45 দিনের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। আসুন জেনে নেওয়া যাক 250 টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে।
বিএসএনএল রাজেস্থান এর অফিসিয়াল X (টুইটার) প্ল্যাটফর্ম থেকে এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জানিয়েছে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম 249 টাকা। 250 টাকার রিচার্জ প্ল্যানে কোম্পানি 45 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। বিএসএনএল এই রিচার্জ প্ল্যানে ভারতের যেকেনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ফ্রি নেশনাল রোমিং সুবিধা পাবেন।
কোম্পানি পোস্টে জানিয়েছে যে মাত্র 249 টাকার এন্ট্রি প্ল্যানে বিএসএনএল 4G সুবিধা নিতে পারবেন। কোম্পানি এতে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা অফার করছে। সাথে এতে প্রতিদিন 100 SMS ফ্রি পাওয়া যাবে।
২৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের BSNL BiTV OTT অ্যাপ এর এক্সেস পাওয়া যাবে। এখানে গ্রাহকরা 400টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন।