BSNL Independence Day Offer 2026: মাত্র 1 টাকায় 24 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 1 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) স্বাধীনতা দিবসের উপলক্ষে নিয়ে হাজির হয়েছে BSNL Independence Day Offer 2026 । যেখানে বিএসএনএল 1 টাকার প্ল্যানটি আবারও নিয়ে এসেছে। দেশের সমস্ত টেলিকম সার্কেলে গ্রাহকরা এখন এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন। বিএসএনএল এর এই 1 টাকার অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য চালু করেছে। বিএসএনএল Freedom 2.0 New SIM Offer চালু করেছে। এই ফ্রিডম 2.0 অফারের আওতায় গ্রাহকরা মাত্র 1 টাকায় রিচার্জ পেতে পারেন সাথে এতে ফ্রি সিম ও দেওয়া হয়। শুধু তাই নয়, গ্রাহকরা নতুন সিম এর সাথে পাবেন প্রতিদিন 1 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 SMS এর সুবিধা। আসুন বিএসএনএল ইন্ডিপেন্ডেন্স ডে অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
SurveyFreedom 2.0 BSNL Independence Day Offer 2026 এর দাম এবং সুবিধা
সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল এর 1 টাকার অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য আনা হয়েছে। বলে দি যে, এই প্যাকটি একটি FRC (ফার্স্ট রিচার্জ কুপন) হিসেবে আনা হয়েছে। বিএসএনএল এর বর্তমান গ্রাহকরা এই প্রিপেইড প্ল্যানের সুবিধা নিতে পারবেন না।
আরও পড়ুন: Realme 16x 5G vs Vivo t5x 5G vs iQOO Z11x: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা
এই 1 টাকার প্ল্যানটি আগে চালু থাকলেও কিছু সময়ের জন্য তা বন্ধ রাখা হয়েছিল। এখন এটি আবারও চালু করা হয়েছে, তবে এর সুবিধাসমূহ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এই 1 টাকার প্ল্যানটি চালু করার পেছনে বিএসএনএল এর উদ্দেশ্য হলো দ্রুত নতুন গ্রাহক সংখ্যা বাড়ানো, কারণ কম খরচের কারণে মানুষের পক্ষে সিম কেনা সহজ হয়ে ওঠে। এরপর কোনো গ্রাহক যদি অন্য কোনো প্ল্যান দিয়ে রিচার্জ করেন, তবে তিনি কোম্পানির দীর্ঘমেয়াদী গ্রাহকে পরিণত হন। আসুন, বিএসএনএল এর এই 1 টাকার প্ল্যানের সুবিধাগুলি দেখে নেওয়া যাক।
বিএসএনএল এর 1 টাকার প্ল্যানের সুবিধা
সুবিধার কথা বললে, বিএসএনএল এর 1 টাকার প্ল্যানে এখন 24 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। তবে আগে এই প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। এছাড়া, আগে যেখানে মোট 2 জিবি ডেটা পাওয়া যেত, এখন প্রতিদিন 1 জিবি ডেটা দেওয়া হচ্ছে।
যার মানে এই প্ল্যানে মোট ডেটা সুবিধা 60 জিবি থেকে কমিয়ে 24 জিবি করে দেওয়া হয়। বাকি সুবিধা হিসেবে এতে প্রতিদিন থাকছে 100 SMS এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং।
যদিও আগের তুলনায় এই FRC-এর সুবিধা কিছুটা কমানো হয়েছে, তবুও যারা বিএসএনএল-এর নেটওয়ার্ক ও পরিষেবা যাচাই করে দেখতে চান, তাদের জন্য এটি অত্যন্ত সস্তা একটি অফার। যদি আপনি পরিষেবা নিয়ে সন্তুষ্ট না হন, তবে যেকোনো সময় সিম কার্ড বন্ধ করে দিতে পারেন।
আরও পড়ুন: 48 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 200MP সহ Samsung 5G স্মার্টফোন, সবচেয়ে বড় ছাড়
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
