Realme 16x 5G vs Vivo t5x 5G vs iQOO Z11x: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

Realme 16x 5G vs Vivo t5x 5G vs iQOO Z11x: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

রিয়েলমি সম্প্রতি ভারতে Realme 16x 5G লঞ্চ করেছে। স্মার্টফোন বাজারে এই ফোনের প্রতিযোগিতা হবে Vivo T5x 5G এবং iQOO Z11x ফোনের সাথে। রিয়েলমি 16এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। এর পাশাপাশি, ভিভো টি5এক্স 5জি ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। আইকু জি11এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরে কাজ করে। রিয়েলমি 16এক্স 5জি, ভিভো টি5এক্স 5জি, আইকু জি11এক্স 5জি তিনটি ফোনের দাম 30 হাজার বাজেটে আসে। এখানে আমরা রিয়েলমি 16এক্স 5জি, ভিভো টি5এক্স এবং আইকু জি11এক্স 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখবো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Realme 16x 5G vs Vivo t5x 5G vs iQOO Z11x ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি 16এক্স 5জি ফোনটি তিনটি স্টোরেজ মডেলে আসে। রিয়েলমি 16এক্স 5জি ফোনের দাম 25,999 টাকা থেকে শুরু হয়।

  • 4GB+128GB = 25,999 টাকা
  • 6GB+128GB = 27,999 টাকা
  • 6GB+256GB = 30,999 টাকা

পাশাপাশি, ভিভো টি5এক্স ফোনের দাম শুরু হয় 24,999 টাকা থেকে। ফোনটি তিনটি স্টোরেজ মডেলে আসে।

  • 6GB+128GB = 24,999 টাকা
  • 8GB+128GB = 27,999 টাকা
  • 8GB+256GB = 30,999 টাকা

এর বিপরীতে, আইকু জি11এক্স 5জি ফোনের দাম 24,999 টাকা থেকে শুরু হয়।

  • 6GB RAM+128GB = 24,999 টাকা
  • 8GB RAM+128GB = 27,999 টাকা
  • 8GB RAM+256GB = 30,999 টাকা

রিয়েলমি 16এক্স 5জি নাকি ভিভো টি5এক্স নাকি আইকু জি11এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে ও রেজোলিউশন

ফিচারের কথা বললে, রিয়েলমি 16এক্স 5জি ফোনে রয়েছে 6.81 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি হাই-ব্রাইটনেস মোড-এ 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।

পাশাপাশি, ভিভো টি5এক্স 5জি ফোনে রয়েছে 6.76-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2344×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস দেওয়া।

এর বিপরিতে, আইকু জি11এক্স 5জি ফোনে রয়েছে 6.76 ইঞ্চির (1,080 x 2,344 পিক্সেল) LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত, পিক ব্রাইটনেস 1200 নিট পর্যন্ত দেওয়া।

প্রসেসর, RAM এবং মেমোরি

পারফরম্যান্সের জন্য ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে, যার সাথে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ।

যেখানে, প্রসেসর হিসেবে ভিভো টি5এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 7400 Turbo চিপসেটে কাজ করে।

পাশাপাশি, আইকু জি11এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরে কাজ করে।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য রিয়েলমি 16এক্স 5জি রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা। এতে Ultra Clarity, Eraser, Glare Remover, Motion Photo এবং Dual-View Video এর মতো বিশেষ AI টুলস রয়েছে।

এছাড়া, ভিভো টি5এক্স 5জি ফোনের রিয়ারে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ভিভো টি5এক্স 5জি -তে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ক্যামেরার ক্ষেত্রে আইকু জি11এক্স 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরাতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা রয়েছে। সামনের দিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ব্যাকআপ

পাওয়ার দিতে রিয়েলমি 16এক্স 5জি ফোনে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি এবং এটি 45W SUPERVOOC চার্জিং, বাইপাস চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

এর বিপরীতে, ভিভো টি5এক্স 5জি ফোনে রয়েছে 7200mAh এর ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, আইকু জি11এক্স 5জি ফোনে 7200mAh ব্যাটারি রয়েছে, যা 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম

রিয়েলমি 16এক্স 5জি ফোনটি Android 16 -এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0-তে চলে।

আর, ভিভো টি5এক্স 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলবে।

অন্যদিকে, ভিভো টি5এক্স 5জি ফোনটি Android 16-ভিত্তিক OriginOS 6-এ চলে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile