Digit.in

BSNL Holi Offer: বিনামূল্যে দিচ্ছে 29 দিন এর অতিরিক্ত ভ্যালিডিটি, 365 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং ডেটা ফ্রি

Highlights

BSNL গ্রাহকদের জন্য হোলি ধামাকা অফারের ঘোষণা করেছে

বিএসএনএল এই রিচার্জ প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে

আপনি যদি বিএসএনএল এর অফার সুবিধা নিতে চান, তবে এই অফার শুধু 31 মার্চ পর্যন্ত পাওয়া যাবে

BSNL Holi Offer: বিনামূল্যে দিচ্ছে 29 দিন এর অতিরিক্ত ভ্যালিডিটি, 365 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং ডেটা ফ্রি

Holi বা দোল এর উপলক্ষে সরকারী টেলিকম কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। গ্রাহকদের জন্য হোলি ধামাকা অফারের ঘোষণা করেছে। এখানে কোম্পানি তার সবচেয়ে জনপ্রিয় দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানে অতিরিক্ত 29 দিনের ভ্যালিডিটি অফার করছে। আমরা কথা বলছি, বিএসএনএল এর একটি বার্ষিক রিচার্জ প্ল্যানের।

কোম্পানি এই রিচার্জ প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে আগে এতে 336 দিনের মেয়াদ দেওয়া হত। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে।

BSNL Holi অফারে রিচার্জ প্ল্যানে মিলবে অতিরিক্ত ভ্যালিডিটি

BSNL Holi offer Rs 1499 recharge plan

বিএসএনএল এর হোলি অফারের ঘোষণা তার X (টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছে। কোম্পানির এই হোলি ধামাকা অফার 1499 টাকায় গ্রাহকদের দীর্ঘ ভ্যালিডিটি এবং দুর্দান্ত ডেটা সুবিধা সহ সস্তায় দেয়। আপনি যদি বিএসএনএল গ্রাহক হন, তবে এই দুর্দান্ত অফারটি পেতে এটাই সুযোগ।

1499 টাকার বিএসএনএল প্ল্যানে মিলবে কী কী সুবিধা

  • আনলিমিটেড ভয়েস কলিং: পুরো এক বছর পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে।
  • SMS: প্রতিদিন 100 SMS ফ্রি পাওয়া যাবে।
  • ডেটা: এই প্ল্যানে মোট 24 জিবি ডেটা দেওয়া হয়।

আপনি যদি বিএসএনএল এর অফার সুবিধা নিতে চান, তবে এই অফার শুধু 31 মার্চ পর্যন্ত পাওয়া যাবে। আপনি বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইট বা বিএসএনএল সেলফকেয়ার অ্যাপের মাধ্যমে এই প্ল্যান রিচার্জ করাতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile