অবশেষে সরকারী টেলিকম কোম্পানি BSNL তার ফাস্ট নেটওয়ার্ক পরিষেবা গ্রাহকদের অফার করছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড 27শে সেপ্টেম্বর ভারত জুড়ে তাদের 4G পরিষেবা চালু করতে চলেছে। বিএসএনএল তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে 4G পরিষেবা শুরু হওয়ার বিষয় জানিয়েছে। বিএসএনএল এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর এ রবার্ট জে রবি ইন্ডিয়া ডিজিটাল ইনফ্রা সামিট 2025 এ জানিয়েছেন যে এটি আমাদের দেশীয় প্রযুক্তি যা আমরা 27শে সেপ্টেম্বর সারা দেশে চালু করছি। আসুন আমরা এটি সম্পর্কে বিস্তারিত জানি।
বিএসএনএল তার X অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছে, “ভারত প্রস্তুত হও! ২৭শে সেপ্টেম্বর, BSNL ভারতের সংযোগের ধরণকে বদলে দেবে। স্বদেশী ডিজিটাল ইন্ডিয়ার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।”
আরও পড়ুন: 10000 টাকার কম দাম হল 6000mAh ব্যাটারি সহ iQOO 5G স্মার্টফোন, রয়েছে 50MP AI ক্যামেরা
সরকারী টেলিকম কোম্পানি দেশের রাজধানী দিল্লিতে তার 4G পরিষেবা চালু করেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে গ্রাহকরা একটি পার্টনারশিপ নেটওয়ার্ক অ্যাক্সেস চুক্তির মাধ্যমে 4G নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবেন। যার মানে ৪জি সাপোর্টেড ডিভাইস গ্রাহকরা এখন ৪জি সার্ভিস ব্যবহার করার জন্য তার বিএসএনএল সিম ব্যবহার করতে পারবেন।
দিল্লি-NCR অঞ্চলে এই লঞ্চ দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে 4G নেটওয়ার্কের বৃহত্তর রোলআউটের অংশ। 4G চালু হওয়ার পাশাপাশি, সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারীরা নেটওয়ার্কে তাৎক্ষণিকভাবে অ্যাক্সেস পাবেন। e-KYC সম্পন্ন করার পরে BSNL এবং MTNL গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং রিটেল বিক্রেতাদের কাছ থেকে নতুন 4G সিম কার্ড কেনা যাবে।