ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর কাছে 365 দিন বা তার চেয়ে বেশি ভ্যালিডিটি সহ একাধিক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানে প্রাইভেট কোম্পানি Jio-Airtel এবং Vodafone Idea এর তুলনায় বেশি সুবিধা পাওায় যায় কম খরচে। সরকারী টেলিকম কোম্পানি তার সস্তা রিচার্জ প্ল্যানে গ্রাহকদের একগুচ্ছ সুবিধা অফার করছে। বিএসএনএল এর কাছে এমনই একটি 365 দিনের সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকরা 600 জিবি হাই-ডেটা পুরো এক বছরের জন্য পাওয়া যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
BSNL এর 365 দিনের রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর এই সস্তা রিচার্জ প্ল্যান 1999 টাকায় আসে। 1999 টাকার রিচার্জ প্ল্যান তাদের জন্য সেরা বিকল্প যারা বেশি কলিং করেন।
সরকারী টেলিকম কোম্পানি 1999 টাকার রিচার্জ প্ল্যানে একগুচ্ছ সুবিধা অফার করছে। গ্রাহকরা এতে আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এর সাথে 600 জিবি হাই-স্পিড ডেটা থাকবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড কমে 40kbps হয় যাবে।
এছাড়া গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে পাবেন প্রতিদিন 100 SMS এর সুবিধা। যেমন কি আমরা আগেই জানিয়েছি যে এই রিচার্জ প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
অতিরিক্ত সুবিধা হিসেবে এতে Hardy Games+Challenger Arena Games+Gameon Astrotell+Gameium+Lystn Podocast+Zing Music +BSNL Tunes for 365 days + WOW Entertainment পাওয়া যাবে।
BSNL 4G সার্ভিস হচ্ছে শুরু
বিএসএনএল সারা ভারতে দ্রুত 4জি নেটওয়ার্ক চালু করতে চলেছে। কোম্পানি 50 হাজারের বেশি নতুন 4জি মোবাইল টাওয়ার সারা দেশে লাগিয়েছে। শুধু তাই নয়, কোম্পানি আগামী বছর জুন পর্যন্ত দেশের সমস্ত সার্কেলে 4জি পরিষেবা শুরু করে দেবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile