BSNL 365 days affordable recharge plan offer unlimited calls and Daily high speed data
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর গ্রাহকরা Jio, Airtel এবং Vodafone Idea এর তুলনায় অর্ধেক দামে বার্ষিক প্ল্যান নিতে পারেন। যেমনটি আমরা সবাই জানি যে বিএসএনএল তার সস্তা প্ল্যানের জন্য বাজারে বেশ জনপ্রিয়। আপনি কম দামে পুরো বছরের জন্য আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা দিচ্ছে। সরকারী টেলিকম কোম্পানি গত কিছু মাসে একাধিক নতুন রিচার্জ চালু করেছে, যা সস্তা দামে আসে। এমনই একটি বার্ষিক প্ল্যান যা 365 দিন পর্যন্ত চলবে, রিচার্জের বিষয় বলবো।
বিএসএনএল তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে এই প্রিপেইড প্ল্যানের বিস্তারিত তথ্য জানিয়েছে। বিএসএনএল এর এই প্ল্যানটি 2799 টাকা দামে আসে। এতে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে সুবিধা হিসেবে থাকছে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ফ্রি নেশনাল রোমিংয়ের সুবিধা।
আরও পড়ুন: আর কিছুক্ষনে শুরু হবে Nothing Phone 4b ফোনের সেল, সোজা 2000 টাকার বেশি ছাড়
Why recharge every month when you can recharge once for the whole year.
— BSNL India (@BSNLCorporate) July 13, 2026
Recharge smart via #BReX
👉 https://t.co/41wNbHpQ5c#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #2799plan @CMDBSNL @robertravi21 pic.twitter.com/B19HhRHKPd
এছাড়া ডেটার ক্ষেত্রে পাওয়া যাবে এতে 3GB প্রতিদিন হাই-স্পিড ডেটা এবং 100 SMS ফ্রি। এই হিসেবে গ্রাহকরা প্ল্যানে মোট 1095 ডেটা পেতে পারেন।
মনে করিয়ে দি যে সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড তার স্যাটেলাইট ফোন লঞ্চ করেছে। এতে গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কলিং করার সুবিধা পাবেন। স্যাটেলাইট ফোনের দাম 1,34,166 টাকা। তবে সাধারণ মানুষ এটি কিনতে পারবেন না, এটি কেনার জন্য টেলিযোগাযোগ বিভাগের (DoT) থেকে অনুমতি নিতে হবে। টেলিযোগাযোগ বিভাগের অনুমতি ছাড়া এই ফোনটি ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন: 200 টাকা দামের রিচার্জ প্ল্যানে Jio নাকি Airtel, কে দিচ্ছে বেশি সুবিধা
বিএসএনএল তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে এই স্যাটেলাইট ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি যেকোনো অবস্থায় কাজ করতে পারে। এটি মূলত ডিফেন্স, মেরি টাইম, ডিজাস্টর রেসপন্স, মাইনিং, রিমোট অপরেশন এবং অ্যাডভেঞ্চার ট্রেভেলের মতো জায়গায় ব্যবহার করা যাবে।