300 টাকার কম দামে BSNL দিচ্ছে 52 দিনের ভ্যালিডিটি, Jio-Airtel এর কাছেও নেই এই রিচার্জ প্ল্যান
ভারত সঞ্চার নিগম লিমিটেড বাকি প্রাইভেট কোম্পানির তুলনায় অনেক সস্তায় রিচার্জ প্ল্যান অফার করছে
BSNL এর কাছে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে একগুচ্ছ সুবিধা দেওয়া হয়
বিএসএনএল এর 298 টাকায় আসা প্ল্যানে 52 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়
ধীরে ধীরে গ্রাহকদের প্রথম পছন্দ হতে চলেছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। অনেক গ্রাহকরা তাদের নম্বর BSNL সিমে পোর্ট করিয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড বাকি প্রাইভেট কোম্পানির তুলনায় অনেক সস্তায় রিচার্জ প্ল্যান অফার করছে। কয়েক মাস আগে, Jio, Airtel এবং Vi-এর মতো বেসরকারী টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। বিএসএনএল গ্রাহকদের আকৃষ্ট করতে একাধিক প্ল্যানও অফার করছে।
বিএসএনএল এর কাছে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে একগুচ্ছ সুবিধা দেওয়া হয়। এখানে আমরা বিএসএনএল এর 52 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। সরকারী কোম্পানির এই প্ল্যান 300 টাকার কম দামে কেনা যাবে। এই প্ল্যানটি মাত্র 298 টাকায় আসে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে কী সুবিধা রয়েছে।
BSNL-এর 298 টাকার প্ল্যান
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর 298 টাকায় আসা প্ল্যানে 52 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। গ্রাহকরা পুরো 52 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং করতে পারবেন। এছাড়া প্ল্যানে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যাবে, যা পুরো ভ্যালিডিটিতে মোট 52 জিবি হচ্ছে।
শুধু তাই নয়, এতে গ্রাহকরা প্রতিদিন 100 ফ্রি এসএমএস সুবিধা পাবেন। আপনি যদি সেই ইউজারের মধ্যে একজন হন যাদের বেশি ডেটার প্রয়োজন নেই, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য সেরা হবে।
আপনি যদি আরও ডেটা চান তবে বিএসএনএল-এর 249 টাকার প্ল্যান কিনতে পারেন। এই প্ল্যানে আপনাকে 45 দিনের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে। যা পুরো ভ্যালিডিটিতে মোট 90 জিবি ডেটা হবে।