10000 টাকার কমে সস্তা ফোন আনছে Poco, 50MP ক্যামেরা সহ কবে হবে লঞ্চ
একাধিক রিপোর্ট দাবি করা হয়েছে যে Poco নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোনে কাজ করছে
পোকো সি75 ফোনটি গ্লোবাল মার্কেটে 25 অক্টোবর লঞ্চ করা হবে
নতুন পোকো ফোনটি POCO C75 হতে পারে

Poco তার সস্তা স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। একাধিক রিপোর্ট দাবি করা হয়েছে যে পোকো নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোনে কাজ করছে। নতুন পোকো ফোনটি POCO C75 হতে পারে। কোম্পানির তরফে আধিকারিকভাবে আপকামিং ফোনের লঞ্চ তারিখের ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, কোম্পানি আপকামিং ফোনের আর্লী বর্ড প্রাইসও ফাঁস করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক পোকো সি75 ফোনের দাম এবং স্পেক্স কী হবে।
POCO C75 লঞ্চ কবে
পোকো সি75 ফোনটি গ্লোবাল মার্কেটে 25 অক্টোবর লঞ্চ করা হবে। আপকামিং ফোনে 6.88-ইঞ্চি ডিসপ্লে এবং একটি 5,160mAh ব্যাটারি থাকবে বলে জানিয়েছে কোম্পানি। এছাড়া এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করবে।
Introducing #POCOC75, the C series' latest launch that meets your every need for entertainment.
— POCO (@POCOGlobal) October 22, 2024
Experience the upgrade without the upcharge. Mark your calendars for the #POCOC75 online debut on Oct 25.
Stay tuned! pic.twitter.com/POQf4suPTe
পোস্ট অনুযায়ী, আর্লী বর্ড সেলে পোকো সি75 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের জন্য $109 (প্রায় 9,100 টাকা)। পাশাপাশি, 8GB RAM+256GB স্টোরেজ জন্য $129 (প্রায় 10,000 টাকা) খরচ করতে হবে। আপকামিং ফোনটি তিনটি কালার কালো, সোনালী এবং সবুজ অপশনে আসবে।
পোকো সি75 ফোনে স্পেসিফিকেশন কী থাকবে
আপকামিং পোকো সি75 ফোনে Redmi 14C-এর মতো একই হার্ডওয়্যার স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। বলে দি যে রেডমি ফোনটি অগাস্ট মাসে আনা হয়েছিল। মনে করিয়ে দি যে রেডমি 14সি ফোনের বেস মডেল 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ CZK 2,999 (প্রায় 11,100 টাকা) শুরুর দামে আনা হয়েছিল।
রেডমি 14সি এর মতো পোকো সি75 ফোনটি MediaTek Helio G85 চিপসেটে কাজ করবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 13-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। ডিভাইসে 18W চার্জিং সাপোর্ট দিতে পারে।

