অন্যান্য প্রাইভেট টেলিকম সংস্থার মতো, রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া, BSNL একমাত্র সংস্থা যা তাদের প্ল্যানের দাম বাড়ায়নি। Jio এবং BSNL-এর প্রায় একই দামের অনেকগুলি প্রিপেইড প্ল্যান রয়েছে৷ আজ আমরা BSNL এর 247 টাকার প্ল্যানের তুলনা রিলায়েন্স জিও-র 249 টাকার প্ল্যানের তুলনা করতে যাচ্ছি। জানুন কী কী সুবিধা রয়েছে…
BSNL-এর এই সস্তা প্রিপেইড প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটির সাথে আসে। কোম্পানি এতে 50 জিবি ডেটা অফার করবে, যা কোনও ডেইলি লিমিট ছাড়াই আসে। তবে, 50 জিবি লিমিট শেষ হওয়ার পরে, স্পিড 80 Kbps হয় যাবে। প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হয়। এছাড়াও, আপনি Eros Now ইন্টারটেনমেন্ট সার্ভিস সুবিধাও পাবেন।
আরও পড়ুন: Jio কে টেক্কা দিচ্ছে BSNL-এর এই সস্তা প্ল্যান, 100 টাকার কমে ডেটা এবং কলিং সুবিধা
Reliance Jio-এর 249 টাকার প্ল্যানে সামান্য পরিবর্তন করা হয়েছে। এই প্ল্যানে এখন 23 দিনের বৈধতা দেওয়া হয়েছে। বিশেষ বিষয় হল প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয় ব্যবহারকারীদের। এভাবে মোট ডেটা 46 জিবি হয়ে যাবে। এতে, সমস্ত নেটওয়ার্কে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং 100 SMS দেওয়া হয়। প্ল্যানে Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
যদি দেখা যায়, BSNL প্ল্যান ভ্যালিডিটি এবং ডেটা দুটিই বেশি অফার করে। BSNL-এর প্ল্যানে, 50 জিবি ডেটা 30 দিনের জন্য পাওয়া যাচ্ছে, যেখানে Jio তার গ্রাহকদের 23 দিনের মধ্যে 46 জিবি ডেটা দিচ্ছে। Jio প্ল্যানটি JioTV, JioSecurity, JioCloud এবং JioCinema-এর সাবস্ক্রিপশন সহ অতিরিক্ত সুবিধার সাথে আসে। আপনার 4G ডেটার প্রয়োজন হলে আপনি Jio প্ল্যানে যেতে পারেন। তবে 3G ডেটা কাজ করলে BSNL ভালো হবে।
আরও পড়ুন: Reliance Jio বন্ধ করল তিনটি জনপ্রিয় প্রিপেইড প্ল্যান, দেখে নিন লিস্ট