Best Airtel Plan: 365 দিন রোজ 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কল, OTT সাবস্ক্রিপশন! সমস্ত কিছু একটি রিচার্জে
এয়ারটেলের যেই বার্ষিক প্ল্যানের কথা বলছি, সেটি 3359 টাকায় আসে
এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা অফার করে, এই হিসেবে গ্রাহকরা পুরো বছরে 912.5 জিবি ডেটা পাবেন
এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 1 বছরের জন্য Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন অফার করা হয়ে

আপনি যদি ভারতী এয়ারটেল গ্রাহক হন এবং এমন একটি রিচার্জ খুঁজছেন যেখানে বছরে একটি রিচার্জ করতে হবে। তবে এই খবর আপনার কাজে আসতে পারে। Best Airtel Plan এক বছরের ভ্যালিডিটি, প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড 5G সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, এই প্ল্যানে গ্রাহকরা OTT সুবিধা পাবেন।
এয়ারটেল এর এই প্ল্যানটি আপনার জন্য ভাল বিকল্প হতে পারে, কারণ এতে একবার রিচার্জে 365 দিনের ছুটি। 365 দিন পর্যন্ত একগুচ্ছ ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। এছাড়া প্রতিদিনের হিসেবে SMS পাঠানো যাবে এবং Disney+ Hotstar এর সুবিধাও থাকছে।
Best Airtel Annual Plan
এয়ারটেলের যেই বার্ষিক প্ল্যানের কথা বলছি, সেটি 3359 টাকায় আসে। কোম্পানি এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা অফার করে। এই হিসেবে গ্রাহকরা পুরো বছরে 912.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা।
এয়ারটেলের এই রিচার্জে 365 দিনের ভ্যালিডিটি অফার করা হয়ে। এছাড়া এক বছর পর্যন্ত প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।
OTT সুবিধার কথা বললে, এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 1 বছরের জন্য Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন অফার করা হয়ে। এছাড়া 3 মাসের জন্য Apollo 24/7 সার্কেলের এক্সেস, ফ্রি হেলোটিউনস এবং উইংক মিউজিক পাওয়া যাবে।
আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে এয়ারটেল প্ল্যানে
এয়ারটেল গ্রাহকদের এই রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে। তবে 5G ডেটা সুবিধা পেতে, আপনার এলাকায় এই পরিষেবা থাকতে হবে। পাশাপাশি, আপনার স্মার্টফোনটি 5G সাপোর্ট করা উচিত।


