মাত্র 200 টাকায় Airtel দিচ্ছে 30 জিবি ডেটা, Amazon Prime, Zee5, JioHotstar সহ 19টি ওটিটি সাবস্ক্রিপশন
আপনি যদি একজন Airtel ইউজার হন, তবে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত প্ল্যান অফার করছে। ভারতী এয়ারটেল ভারতে প্রিপেইড গ্রাহকদের 200 টাকার বক্স অফিস প্যাক চালু করেছে। এই ডেটা অ্যাড-অন প্যাকটিতে 30 জিবি মোবাইল ডেটার পাশাপাশি Amazon Prime, Zee5 এবং JioHotstar এর মতো বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
Surveyএয়ারটেল সরাসরি গ্রাহকদের টেক্সট মেসেজ পাঠিয়ে এই প্যাকের প্রচার করছে। যারা আলাদা সাবস্ক্রিপশন না কিনেই অল্প দামে অতিরিক্ত মোবাইল ডেটা এবং এন্টারটেনমেন্ট সাবস্ক্রিপশন পেতে চান, তাদের জন্যই এই অফারটি তৈরি করা হয়েছে। আসুন এয়ারটেলের এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Airtel এর 200 টাকার প্যাকের সুবিধা
এয়ারটেল এর বক্স অফিস প্যাকে মোট 30 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে অ্যামাজন প্রাইম, জি5 এবং জিওহটস্টারের মতো অ্যাপ সহ মোট 19টি ওটিটি পরিষেবা ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া, এয়ারটেল এক্সস্ট্রিম প্লে (Airtel Xstream Play)-এর মাধ্যমে গ্রাহকরা আরও অন্যান্য স্ট্রিমিং পরিষেবা উপভোগ করতে পারবেন।
তবে, এতে কন্টেন্ট লিস্ট আলাদা-আলাদা হতে পারে, তাই রিচার্জ করার আগে গ্রাহকদের এয়ারটেল অ্যাপে গিয়ে প্যাকে পাওয়া সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া।
এয়ারটেল তাদের পাবলিক রিচার্জ পেজে স্পষ্টভাবে জানায়নি যে অ্যামাজন সুবিধাটি সম্পূর্ণ প্রাইম মেম্বারশিপের জন্য নাকি Prime Video Mobile Edition এর জন্য প্রযোজ্য। সাধারণত এয়ারটেলের নির্দিষ্ট কিছু প্রিপেইড রিচার্জের সাথে ‘প্রাইম ভিডিও মোবাইল এডিশন’ দেওয়া হয়, যা শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসে স্ট্রিমিং করার জন্য তৈরি। এয়ারটেলের 200 টাকার এই ডেটা প্যাকের ভ্যালিডিটি 28 দিন।
এই সময়ের মধ্যে যেকোনো সময় 30 জিবি ডেটা ব্যবহার করা যাবে, কারণ এতে প্রতিদিন ব্যবহারের কোনো লিমিট নেই। বলে দি যে এটি একটি সাধারণ প্রিপেইড প্ল্যান নয়, বরং একটি ডেটা অ্যাড-অন প্যাক। ফলে এতে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন এসএমএস সুবিধা বা সাধারণ পরিষেবা মেয়াদের মতো সুবিধাগুলো পাওয়া যায় না। এই প্ল্যানটি চালু করার জন্য আপনার একটি এক্টিভ বেস প্ল্যান থাকা জরুরি।
কীভাবে রিচার্জ করবেন এয়ারটেল রিচার্জ প্যাক
গ্রাহকরা এয়ারটেল অ্যাপের মধ্যে বক্স অফিস প্যাকটি খুঁজে পেতে পারেন অথবা এয়ারটেলের প্রমোশনাল মেসেজে দেওয়া রিচার্জ লিঙ্কের মাধ্যমে এটি অ্যাক্সেস করতে পারেন। প্যাকের মেয়াদ এবং সাবস্ক্রিপশনের শর্তাবলী দেখার জন্য গ্রাহকদের তাদের এয়ারটেল প্রিপেইড নম্বরটি দিতে হবে। ওটিটি (OTT) সুবিধাগুলো এয়ারটেল অ্যাপের মাধ্যমে আলাদাভাবে দাবি বা সক্রিয় করতে হতে পারে। গ্রাহকদের উচিত রিচার্জ কেনার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছিল, সেই নম্বরটি দিয়েই অ্যাক্টিভেশন প্রক্রিয়া সম্পন্ন করা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
