Home » News » Telecom » এয়ারটেল নিয়ে এল নতুন অফার, Rs. 199 তে দিচ্ছে প্রতিদিন 1GB ডাটা আর আনলিমিটেড ভয়েস কলের সুবিধা
এয়ারটেল নিয়ে এল নতুন অফার, Rs. 199 তে দিচ্ছে প্রতিদিন 1GB ডাটা আর আনলিমিটেড ভয়েস কলের সুবিধা
By
Aparajita Maitra |
Updated on 03-Oct-2017
HIGHLIGHTS
এখন ভারতীয় বাজারে ডাটা আর ভয়েস কলের রেট অনেক কমে গেছে
এয়ারটেল বাজারে একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের দাম Rs 199 আর এতে রোজ 1GB 4G/3G/2G ডাটা পাওয়া যাবে। এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও ইউজাররা পাবে।
Survey✅ Thank you for completing the survey!
এই প্ল্যানটি কোম্পানি তাদের ওয়েবসাইটে লিস্ট করেছে। এয়ারটেলের সাইট অনুসারে এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ হবে। তবে এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন মাত্র 300 মিনিট আর সপ্তাহে 1200 মিনিটের কল করতে পারবে।
তবে এটা আলদা কথা যে রিলায়েন্স জিও যেদিন থেকে বাজারে এসেছে এই সিন থেকে ভারতীয় টেলিকম বাজারে একটা বিশাল পরিবর্তন এসেছে। ভারতীয় বাজারে ডাটা আর ভয়েস কলের রেট অনেক কমে গেছে।
তবে এর আগে ইউজারকে ডাটার জন্য অনেক কম বেশি টাকা দিতে হত। কিন্তু রিলায়েন্স জিও আসার পরে অন্যান্য টেলিকম কোম্পানিরাও সস্তায় ডাটা দেওয়া শুরু করেছে। এয়রটেলের এই নতুন অফারও এই জন্যই শুরু হয়েছে।
