Airtel আবার নিয়ে হাজির 28 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ ডেটা

Highlights

Airtel তাদের জনপ্রিয় 299 টাকার রিচার্জ প্ল্যানটি আবারও ফিরিয়ে এনেছে

চুপিসারে এয়ারটেল 299 প্ল্যানটি পোর্টালে যোগ করেছে যা সমস্ত টেলিকম সার্কেলে পাওয়া যাবে

আগে এই প্ল্যানে প্ল্যানটিতে আনলিমিটেড 5জি ডেটার সাথে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যেত

দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Bharti Airtel তাদের জনপ্রিয় রিচার্জ প্ল্যানটি আবারও ফিরিয়ে এনেছে। কোম্পানির 299 টাকার রিচার্জ প্ল্যানটি আবারও পাওয়া যাবে। তবে আগের তুলনায় 299 টাকার প্ল্যানের সুবিধা কমিয়ে দিয়েছে এয়ারটেল। 299 টাকার প্ল্যানটি সমস্ত টেলিকম সার্কেলে পাওয়া যাবে। চুপিসারে এয়ারটেল এই প্ল্যানটি পোর্টালে যোগ করেছে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর 299 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।

Airtel Rs 299 Recharge Plan benefits

এয়ারেটল এর 299 টাকার প্ল্যানটি এখন 1 জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS প্রতিদিন সহ আসে। এই প্ল্যানের প্রতিদিনের খরচ প্রতিদিন 10.68 টাকা পড়বে। এই প্ল্যানের পরিষেবার ভ্যালিডিটি 28 দিনের।

আগে এই প্ল্যানে প্ল্যানটিতে আনলিমিটেড 5জি ডেটার সাথে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যেত। এখন কোম্পানি প্ল্যানের ডেটা সুবিধা কমিয়ে দিয়েছে। প্রতিদিনের খরচ খুব বেশি নয়। 299 টাকার প্ল্যানটি এয়ারটেলের জন্য একটি গুরুত্বপূর্ণ অফার ছিল, তাই কোম্পানি কোনো এক সময়ে এটি ফিরিয়ে আনতে বাধ্য ছিল।

বলে দি যে এর আগে এয়ারটেল TRAI এর নির্দেশ অনুযায়ী তিনটি সস্তা প্ল্যান চালু করেছিল। এই রিচার্জ প্ল্যানগুলি হল 185 টাকা, 203 টাকা, 206 টাকা। এই তিনটি প্ল্যানে গ্রাহকরা পুরো ভারতে আনলিমিটেড কলিং এবং 300 ফ্রি SMS সুবিধা পাওয়া যাবে।

185 টাকার এয়ারটেল প্ল্যান

এই সস্তা এয়ারটেল রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সুবিধা হিসেবে গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি নেশনাল রোমিং সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, এই প্ল্যানের সাথে কোম্পানি 300 বিনামূল্যে এসএমএস অফার করে।

203 টাকার এয়ারটেল প্ল্যান

টেলিকম কোম্পানির এই সস্তা রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের 30 দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানের সুবিধাগুলোর মধ্যে রয়েছে ভারতজুড়ে আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশনাল রোমিং এবং 300 ফ্রি এসএমএস।

206 টাকার রিচার্জ প্ল্যান

এই এয়ারটেল প্ল্যানটি পুরো এক মাসের ভ্যালিডিটি সহ আসে। এর মানে হলো, এটি একটি ক্যালেন্ডার মাস অনুযায়ী ভ্যালিডিটি অফার করে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে ভারতজুড়ে আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশনাল রোমিং এবং 300 SMS বিনামূল্যে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile