ভারতী এয়ারটেল গ্রাহকদের জন্য মাত্র 50 টাকার মধ্যে বেশ কিছু নতুন প্রিপেইড প্ল্যান অফার করছে। যেসমস্ত গ্রাহকেরা এক্কেবারে কম খরচে টকটাইম এবং ডেটা বেনিফিট উপভোগ করতে চান, তারা এই প্ল্যানগুলি সম্পর্কে ভেবে দেখতে পারেন। এই নতুন প্ল্যানগুলি পাওয়া যাবে এয়ারটেলের ওয়াবসাইটে। প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে। শেষ হচ্ছে 49 টাকাতে। আসুন জেনে নেওয়া যাক এক্কেবারে সস্তার এই নতুন প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে-
Survey
✅ Thank you for completing the survey!
Airtel 49 টাকার প্রিপেইড প্ল্যান
এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে মোট 100MB ডেটা। প্রতি MB ডেটাতে খরচ পড়ছে মাত্র 50 পয়সা।
এই প্ল্যানে দেওয়া হচ্ছে 38.52 টাকার টকটাইম। প্রতি সেকেন্ড কলিংয়ের জন্য খরচ পড়বে 2.5 পয়সা।