A19 চিপসেট, ম্যাগসেফ সহ iPhone 17e ভারতে লঞ্চ, জানুন দাম এবং স্পেক্স এবং বিক্রি কবে থেকে শুরু

A19 চিপসেট, ম্যাগসেফ সহ iPhone 17e ভারতে লঞ্চ, জানুন দাম এবং স্পেক্স এবং বিক্রি কবে থেকে শুরু

Apple তাদের স্মার্টফোন লাইনআপে iPhone 17e এর ঘোষণা করে দিয়েছে। নতুন আইফোন 17ই ফোনে A19 চিপসেট রয়েছে যা বেস আইফোন 17 মডেলেও আমরা দেখতে পেয়েছি। লেটেস্ট আইফোন 17ই ফোনটি সেই ইউজারদের জন্য তৈরি করা হয়েছে যারা খুব বেশি খরচ না করে ফ্ল্যাগশিপ-স্তরের পারফরম্যান্স পেতে চান। স্মার্টফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাচ্ছে। আইফোন 17ই তে রয়েছে একটি 6.1-ইঞ্চি OLED প্যানেল রয়েছে এবং এটি iOS 26-তে চলে। আসুন আইফোন 17ই এর বিস্তারিত স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 17e ফোনের ফিচার এবং স্পেক্স

আইফোন 17ই ফোনে রয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি প্যানেল রয়েছে। কোম্পানি দাবি করেছে যে উজ্জ্বল আলোতে ব্যবহার করলে ডিভাইসটি 1200 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ফোনের ডিসপ্লেকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখতে এতে সিরামিক শিল্ড 2 ও ইনস্টল করা হয়েছে। এছাড়া, ফোনটি IP68 রেটিং অফার করে যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন: মানুষের মতো চলবে, কথা শুনবে এবং রিয়েক্টও করবে, Honor আনল Robot Phone, রয়েছে 200MP ক্যামেরা

ডিভাইসটি লেটেস্ট iOS 26-তে চলবে। এর ভেতরে, স্মার্টফোনটি অ্যাপলের A19 চিপসেটে কাজ করবে, যা উন্নত 3nm প্রযুক্তির উপর নির্মিত।

ডিভাইসে একটি 6-কোর সিপিইউ, একটি 4-কোর জিপিইউ এবং একটি 16-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে যা জেনারেটিভ এআই মডেলের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এছাড়াও, এটি অ্যাপলের C1X সেলুলার মডেমও অফার করে, যা কোম্পানির মতে, iPhone 16e-তে পাওয়া C1 মডেমের চেয়ে 2 গুণ বেশি দ্রুত।

ক্যামেরা দিক থেকে আইফোন 17ই তে 48MP রিয়ার ক্যামেরা রয়েছে। কোম্পানি জানিয়েছে যে 48MP ফিউশন ক্যামেরা সিস্টেমটি অপটিক্যাল-কোয়ালিটি 2x টেলিফটো জুম সাপোর্ট করে, যা কার্যকরভাবে 2-ইন-1 ক্যামেরার অভিজ্ঞতা অফার করে। এছাড়াও, এটি 24MP ডিফল্ট ইমেজ ক্যাপচার, নাইট মোড, অ্যাডজাস্টেবল ফোকাস সহ পরবর্তী প্রজন্মের পোর্ট্রেট মোড, স্মার্ট এইচডিআর এবং 60fps পর্যন্ত 4K ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

চার্জিংয়ের ক্ষেত্রে ডিভাইসটি USB-C এর মাধ্যমে দ্রুত ওয়্যারড চার্জিং সাপোর্ট করে, যা এটিকে প্রায় 30 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করে দেয়। এছাড়া এটি ম্যাগসেফ এবং 15W পর্যন্ত কিউআই2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, আইফোন 17ই তে রয়েছে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার যেমন ইমার্জেন্সি SOS, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, মেসেজ এবং ফাইন্ড মাই ভায়া স্যাটেলাইট, যা সেলুলার এবং ওয়াই-ফাই কভারেজের বাইরেও যোগাযোগ সক্ষম করে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Motorola Edge 70 Fusion ফোনের আর্লি বার্ড সেলের ঘোষণা, লঞ্চের আগেই দাম লিক

ভারতে আইফোন 17ই দাম কত

দামের কথা বললে, ভারতীয় বাজারে আইফোনের বেস 256 জিবি ভেরিয়েন্টের দাম 64,900 টাকা, যেখানে 512 জিবি মডেলটি 84,900 টাকায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা তিনটি রঙের বিকল্প থেকে বেছে নিতে পারবেন, যেগুলো হল গোলাপী, কালো এবং সাদা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo