Airtel সম্প্রতি বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানে দিতে শুরু করলো এক বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন। 499 টাকা থেকে 2,798 টাকার প্ল্যানগুলিতে পাওয়া যাচ্ছে এই ফ্রি সাবস্ক্রিপশন। আগে যে সব প্রিপেইড এয়ারটেল প্ল্যানে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যেত সেগুলির দাম বাড়িয়ে নতুন করে লঞ্চ করা হয়েছে।কেবলমাত্র প্রিপেইড গ্রাহকই নয় পোস্টপেইড গ্রাহকদের জন্যেও এয়ারটেল নানা রকমের ওটিটি প্ল্যান এনেছে। শুধু এয়ারটেল নয়, অন্যান্য টেলিকম সংস্থাও এই ধরণের প্ল্যান অফার করছে।
প্রিপেইড প্ল্যানগুলির পাশাপাশি পোস্টপেইড প্ল্যানগুলিতেও মিলবে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন। 499 টাকার পোস্ট পেইড ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান, 999 টাকা ও 1,599 টাকার ইনফিনিটি প্ল্যানে মিলবে এই সাবস্ক্রিপশনের সুবিধা। ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন ছাড়াও মিলবে এক বছরের Amazon Prime সাবস্ক্রিপশন।
এই প্ল্যানগুলিতে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশনে কেবলমাত্র একটি ডিভাইসে মিলবে এই ফিচার। তবে এয়ারটেল ছাড়াও Vi ও Jio গ্রাহকরা 501 টাকা থেকে শুরু একাধিক প্ল্যানে পাবেন ফ্রি ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।