Airtel Poco Offer
Airtel তার গ্রাহকদের 50 জিবি পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা অফার করছে। কোম্পানি এই অফারটি তার 500 টাকার কম দামের একটি প্রিপেইড প্ল্যানে দিচ্ছে। Airtel Prepaid Plan গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে, যারা কম খরচে বেশি সুবিধা চাইছেন।
তবে বলে দি যে এটি কোনো সস্তা প্রিপেইড প্ল্যান নয়, কারণ এটি 500 টাকা দামে মাত্র 30 দিনের ভ্যালিডিটি অফার করে। আসুন জেনে নেওয়া যাক এই প্রিপেইড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Price Cut: একধাক্কায় কমে গেল জনপ্রিয় Redmi Phone এর দাম, এত সস্তা জেনে নিমিষে হচ্ছে অর্ডার
এয়ারটেল এর 489 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। এছাড়া এতে ইন্টারনেট ব্যবহারের জন্য 50GB ডেটা সুবিধা দেওয়া হয়ে। গ্রাহকরা এই প্ল্যানে Unlimited 5G ডেটা সুবিধাও পেতে পারেন। তবে আপনার এলাকায় Airtel 5G নেটওয়ার্ক এবং একটি 5G ফোন থাকতে হবে।
ভ্যালিডিটির কথা বললে, এতে 30 দিনের জন্য এই সমস্ত সুবিধা পাওয়া যাবে। প্ল্যানে পাওয়া 50 জিবি ডেটা একদিনেও ব্যবহার করতে পারেন বা পুরো 30 দিনে। অর্থাৎ এতে প্রতিদিনের কোনো ডেটা লিমিটে থাকবে না। গ্রাহকরা এতে আনলিমিটেড 5G ডেটা অফারও পাচ্ছেন।
যদি আপনার ফোনে 5G NSA (নন-স্ট্যান্ডালোন) ফিচার থাকে, তবে আপনি এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাবেন।
আরও পড়ুন: MWC 2024 Honor Magic6 Pro: চোখ দিয়ে নিয়ন্ত্রণ হবে গাড়ি! চোখ ধাঁধানো ফিচার সহ নতুন অনার ফোন লঞ্চ