Airtel Prepaid Plan: 30 দিন পর্যন্ত 50 জিবি ডেটা, আনলিমিটেড 5G সহ কলিং-SMS এবং আরও অনেক কিছু
Airtel তার গ্রাহকদের 50 জিবি পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা অফার করছে
এয়ারটেল এর 489 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে
প্ল্যানে পাওয়া 50 জিবি ডেটা একদিনেও ব্যবহার করতে পারেন বা পুরো 30 দিনে

Airtel তার গ্রাহকদের 50 জিবি পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা অফার করছে। কোম্পানি এই অফারটি তার 500 টাকার কম দামের একটি প্রিপেইড প্ল্যানে দিচ্ছে। Airtel Prepaid Plan গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে, যারা কম খরচে বেশি সুবিধা চাইছেন।
তবে বলে দি যে এটি কোনো সস্তা প্রিপেইড প্ল্যান নয়, কারণ এটি 500 টাকা দামে মাত্র 30 দিনের ভ্যালিডিটি অফার করে। আসুন জেনে নেওয়া যাক এই প্রিপেইড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
Airtel Prepaid Plan 489 টাকার প্ল্যান
এয়ারটেল এর 489 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। এছাড়া এতে ইন্টারনেট ব্যবহারের জন্য 50GB ডেটা সুবিধা দেওয়া হয়ে। গ্রাহকরা এই প্ল্যানে Unlimited 5G ডেটা সুবিধাও পেতে পারেন। তবে আপনার এলাকায় Airtel 5G নেটওয়ার্ক এবং একটি 5G ফোন থাকতে হবে।
ভ্যালিডিটির কথা বললে, এতে 30 দিনের জন্য এই সমস্ত সুবিধা পাওয়া যাবে। প্ল্যানে পাওয়া 50 জিবি ডেটা একদিনেও ব্যবহার করতে পারেন বা পুরো 30 দিনে। অর্থাৎ এতে প্রতিদিনের কোনো ডেটা লিমিটে থাকবে না। গ্রাহকরা এতে আনলিমিটেড 5G ডেটা অফারও পাচ্ছেন।
যদি আপনার ফোনে 5G NSA (নন-স্ট্যান্ডালোন) ফিচার থাকে, তবে আপনি এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাবেন।


