Price Cut: একধাক্কায় কমে গেল জনপ্রিয় Redmi Phone এর দাম, এত সস্তা জেনে নিমিষে হচ্ছে অর্ডার
Xiaomi গত বছর ডিসেম্বরে ভারতে তার কম বাজেট স্মার্টফোন Redmi 13C লঞ্চ করেছিল
শাওমি এই ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম কমিয়েছে
রেডমি 4G ফোনে মিডিয়াটেক হেলিও G8 চিপসেট দেওয়া হয়েছে

Xiaomi গত বছর ডিসেম্বরে ভারতে তার কম বাজেট স্মার্টফোন Redmi 13C লঞ্চ করেছিল। রেডমির এই বাজেট ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। পাশাপাশি, ফোনটি 5G এবং 4G দুটি মডেলে বিক্রি হয়ে। এখন কোম্পানি Redmi Phone 4G মডেলের দাম কমিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি 13C ফোনের নতুন দাম কত এখন।
Redmi 13C নতুন দাম কত
শাওমি এই ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম কমিয়েছে। এই ফোনটি 8,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন রেডমি ফোনটি 1000 টাকার ছাড়ের পর মাত্র 7,999 টাকায় কেনা যাবে। কোম্পানি এই মডেলের দাম কমিয়ে দিয়েছে। ফোনটি ই-কমার্স সাইট Amazon এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।
রেডমি 13C ফোনটি আরও দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে- 6GB RAM + 128GB এবং 8GB RAM + 128GB স্টোরেজ। তবে এই দুটি ভ্যারিয়্যান্টের দামে কোনো পরিবর্তন করা হয়েনি।
Redmi 13C ফোনে কী রয়েছে ফিচার এবং স্পেসিফিকেশন
রেডমি 13C ফোনে 6.47-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 60 নিট ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
প্রসেসর হিসেবে রেডমি 4G ফোনে মিডিয়াটেক হেলিও G8 চিপসেট দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যা 2.0 গিগাহার্ট পর্যন্ত ক্লক স্পিডে কাজ করে।
ফটোগ্রাফির জন্য রেডমি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ AI সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য রেডমি ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রেডমি 13C স্মার্টফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে। চার্জিং সাপোর্টের জন্য এতে 18W ফাস্ট চার্জিং পাওয়া যাবে।
রেডমি ফোনটি Android 13 অপারেটিং সিস্টামের সাথে MIUI 14 এ কাজ করে।


