ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel তার গ্রাহকদের একগুচ্ছ প্রিপেইড প্ল্যান অফার করে। এই সমস্ত প্ল্যানে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এতে যেমন আনলিমিটেড কলিং, ডেটা, 5G ডেটা সহ OTT এর সাবস্ক্রিপশন। আপনি যদি আপনার পছন্দের ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতে চান, তবে এয়ারটেল প্ল্যানে এই সুবিধা পাবেন।
Survey
✅ Thank you for completing the survey!
এয়ারটেল তার দুটি প্রিপেইড প্ল্যানে অ্যামাজন প্রাইম সুবিধা ছাড়াও, আনলিমিটেড কলিং, ডেটা সুবিধা পাওয়া যায়। তবে এই দুটি প্ল্যান কোনও নতুন রিচার্জ নয়। আসুন এই দুটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
এয়ারটেল তার দুটি প্রিপেইড প্ল্যানে অ্যামাজন প্রাইম সুবিধা দেয়
এয়ারটেল এর 699 টাকায় আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হয়ে। প্রতিদিন 100 SMS এবং 3GB ডেটা পাওয়া যাবে রোজ। শুধু তাই নয়, এতে অ্যামাজন প্রাইম এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিনের দেওয়া হয়ে। এছাড়া থাকছে আনলিমিটেড 5G ডেটা, এয়ারটেল এক্সট্রিম প্লে, ফ্রি হেলো টিউন্স এবং উইঙ্ক মিউজিক এর সুবিধা।
Airtel 999 টাকার প্ল্যান
এয়ারটেল গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন সুবিধা পাবেন
এয়ারটেল এর 999 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন 2.5GB করে ডেটা থাকতে এতে। এই প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটি সহ আসে।
গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন সুবিধা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এবং আনলিমিটেড 5G ডেটা। শুধু তাই নয়, এয়ারটেল এতে এয়ারটেল এক্সট্রিম প্লে, Apollo 24|7 Circle, ফ্রি HelloTunes এবং Wynk মিউজিক সুবিধা পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile