7 ইঞ্চির ডিসপ্লে এবং 8000mAh ব্যাটারি ডিসপ্লে সহ Redmi Note 17 5G ফোন ভারতে, জানুন দাম কত
Xiaomi ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi Note 17 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। রেডমি নোট 17 5জি ফোনের বিশেষত্ব হল এর ব্যাটারি যা 8000mAh সহ আসে। এছাড়া থাকছে 120Hz অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর এবং 50MP ক্যামেরা। রেডমি নোট 17 5জি ফোনটি 30 হাজার টাকার কম দামে আসে। আসুন রেডমি নোট 17 5জি ফোনের দাম এবং সমস্ত স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Surveyভারতে Redmi Note 17 5G ফোনের দাম কত
দামের কথা বললে, রেডমি নোট 17 5জি ফোনের বেস মডেলের দাম 27,999 টাকা। এই দামে ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশন কেনা যাবে। এছাড়া ফোনের টপ মডেলটি 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 30,999 টাকা।
লঞ্চ অফার হিসেবে, কোম্পানি ফোনে 3000 টাকার বিশেষ ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। রেডমি নোট 17 5জি ফোনের বিক্রি 12 অগাস্ট থেকে শুরু হবে। গ্রাহকরা ফোনটি শাওমি ই-স্টোর, রিটেল চ্যানেল এবং Amazon সাইট থেকে কিনতে পারবেন। এটি আর্কটিক ব্লু, ডার্ক নাইট এবং স্টারলাইট পার্পল তিনটি রঙে পাওয়া যাবে।
Enter a new era of power with the #REDMINote17, the true #mAhsterOfStrength.
— Redmi India (@RedmiIndia) August 6, 2026
✅Massive 8000mAh Battery
✅120Hz TrueColour AMOLED
✅Efficient Snapdragon® 4 Gen 4
Experience the #mAhsterEdition starting at ₹24,999*. Sale starts on 12th August.
Know More: https://t.co/vY1gVgO5QY pic.twitter.com/o3c61Tufe8
রেডমি নোট 17 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন
স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট 17 5জি ফোনে থাকছে 7 ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। সাথে ফোনে 120Hz রিফ্রেশ এডাপ্টিভ রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। কোম্পানি ফোনে HydroTouch 2.0 ফিচার অফার করেছে যাতে ভেজা হাতে স্ক্রিন ব্যবহার করা যাবে।
পারফরম্যান্সের জন্য রেডমি নোট 17 5জি ফোনে 4nm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ডিভাইসে 8GB পর্যন্ত RAM পাওয়া যাবে। কোম্পানি এতে HyperOS 3 এর সাথে Android 16 পাওয়া যাবে।
রেডমি নোট 17 5জি ফোনের অন্যতম প্রধান ফিচার হলো বিশাল 8000mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। শাওমির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে ফোনটি প্রায় আড়াই দিন পর্যন্ত চলতে পারে। এছাড়া, ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ডিভাইসটি IP65 রেটিং দেওয়া।
ফটোগ্রাফির জন্য রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা 2x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Amazon ফ্রিডম সেলে একধাক্কায় অনেকটা টাকা সস্তায় পাওয়া যাবে Oneplus 15 ফোন, প্রকাশ্যে এল ডিল
সফটওয়্যারের ক্ষেত্রে, রেডমি নোট 17 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3-এ চলে। কোম্পানি জানিয়েছে যে, এই স্মার্টফোে চার বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
