বছরভর রিচার্জের টেনশন শেষ, Airtel দিচ্ছে 365 দিন পর্যন্ত 2.5GB ডেটা, আনলিমিটেড 5G, কলিং সাথে OTT সুবিধা সহ প্রিমিয়াম প্ল্যান

বছরভর রিচার্জের টেনশন শেষ, Airtel দিচ্ছে 365 দিন পর্যন্ত 2.5GB ডেটা, আনলিমিটেড 5G, কলিং সাথে OTT সুবিধা সহ প্রিমিয়াম প্ল্যান

টেলিকম কোম্পানিরা তাদের প্রিপেইড প্ল্যানগুলি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে। গত কিছু মাসে Jio, Airtel এবং Vodafone Idea মতো বেসরকারি টেলিকম অপারেটরদের প্রিপেইড প্ল্যানগুলো বেশ দামি হয় উঠেছে। তবে বাকি প্ল্যানের তুলনায় কোম্পানির বার্ষিক প্ল্যান অনেকটা সুবিধা সহ বাজেটে আসে। আসুন এয়ারটেল এর বাজেটে বার্ষিক প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক যা আনলিমিটেড কলিং, প্রতিদিন ডেটা এবং OTT সহ একাধিক সুবিধা সহ আসে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel এর বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম কত

ভারতী এয়ারটেল তাদের প্ল্যানে এমন একটি বিশেষ প্ল্যান অফার করছে, যার ভ্যালিডিটি 365 দিন। এয়ারটেলের অন্যতম সেরা ভ্যালু-প্যাকড হিসেবে ধরা হয়, এই প্ল্যানের দাম হল 3999 টাকা। প্ল্যানে গ্রাহকদের 365 দিন বা এক বছরের ভ্যালিডিটি দেওয়া হয়।

আরও পড়ুন: Motorola ভারতে শীঘ্রই লঞ্চ করবে Edge 70 Pro+ স্মার্টফোন, থাকবে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 16GB RAM

3999 টাকার এয়ারটেল বার্ষিক প্ল্যানে কী কী সুবিধা দেওয়া হয়

প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। 2.5 জিবি প্রতিদিনের ডেটা লিমিট ডেটা শেষ হওয়ার পর স্পিড কমে 64kbps হয় যাবে। এছাড়া আপনি পুরো এক বছর ধরে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধা পাবেন।

পাশাপাশি, আপনি প্রতিদিন 100 করে বিনামূল্যে SMS পাঠানোর সুবিধাও পাবেন। পুরো এক বছরের জন্য এই প্ল্যানটি চলবে।

বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন

দেশের দ্বিতীয় টেলিকম কোম্পানি এয়ারটেল বার্ষিক প্ল্যানের সাথে আপনি বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন, যার মধ্যে অন্যতম হলো এক বছরের জন্য JioHotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার সুযোগ।

এখানেই শেষ নয়, গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা এবং 30 দিনের জন্য Hellotunes-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন সুবিধাও পেয়ে থাকেন। তবে সুবিধাগুলোর তালিকা এখানেই শেষ নয়।

Airtel বিনামূল্যে Adobe Express Premium

এই প্ল্যানটি গ্রাহকদের এক বছরের জন্য Adobe Express Premium-এর সাবস্ক্রিপশন সুবিধাও অফার করে। যার মানে হল, পুরো 365 দিন ধরে আপনি এই Adobe সফটওয়্যারটি একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার এর মতোই ব্যবহার করতে পারবেন, যা সম্পূর্ণ বিনামূল্যে। সাধারণত এই সুবিধার আসল দাম প্রায় 4000 টাকা।

আরও পড়ুন: Realme ভারতে লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile