বছরভর চলবে Airtel এর সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, কম খরচে পুরো বছর এক্টিভ থাকবে সিম
Airtel তার গ্রাহকদের জন্য বেশ কয়েকটি সস্তা দামের প্ল্যান চালু করেছে, যার মধ্যে রয়েছে আনলিমিটেড কলিং, ডেটা এবং বিনামূল্যে SMS এর মতো সুবিধা। ভারতী এয়ারটেলের দুটি সস্তা দামের রিচার্জ প্ল্যান রয়েছে যা দীর্ঘ মেয়াদী এবং কম খরচে একগুচ্ছ সুবিধা অফার করে। আপনি যদি একজন এয়ারটেল ইউজার হন, তাহলে এই দুটি সস্তা দামের রিচার্জ প্ল্যান ব্যবহার করে আপনি আপনার নম্বরটি দীর্ঘ সময়ের জন্য এক্টিভ রাখতে পারবেন।
Survey1849 টাকার Airtel রিচার্জ প্ল্যান
ভারতী এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন পাওয়া যায়। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সুবিধা রয়েছে, যার মধ্যে ভারতে যেকোনো নম্বরে আনলিমিটেড কলিং, বিনামূল্যে নেশনাল রোমিং এবং 3600 SMS সুবিধা। এয়ারটেল গত বছরের শুরুতে এই প্রিপেইড প্ল্যানটি চালু করেছে।
এটি একটি কলিং এবং মেসেজিং অনলি প্ল্যান, যেখানে কোনও ডেটা সুবিধা দেওয়া হয় না। তবে, গ্রাহকরা একটি ডেটা প্যাক কিনে এই প্ল্যানের সাথে ডেটা সুবিধা পেতে পারেন।
2249 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
এই দ্বিতীয় এয়ারটেল প্রিপেইড রিচার্জ প্ল্যানে 365 দিন পাওয়া যাবে। এয়ারটেল প্ল্যানে ভারতজুড়ে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে নেশনাল রোমিং অফার করা হয়। কোম্পানি মোট 3600 বিনামূল্যে এসএমএসও অফার করে। এই ভারতী এয়ারটেল প্ল্যানে ডেটা সুবিধাও অফার করা হয়।
বেসিক স্মার্টফোন গ্রাহকরা মোট 30 জিবি ডেটা পাবেন। গ্রাহকরা যেকোনো সময় এই ডেটা ব্যবহার করতে পারবেন; এর জন্য কোনও ডেটা লিমিট নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন: 12 মার্চ ভারতে লঞ্চ হবে iQOO Z11x স্মার্টফোন, থাকবে 7200mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার
3599 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
সংস্থার দুটি সস্তা দামের প্ল্যান ছাড়াও, এয়ারটেলের 365 দিনের ভ্যালিডিটির আরকেটি প্ল্যান অফার করে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, আনলিমিটেড 5G সহ প্রতিদিন 2GB ডেটা এবং 100 SMS প্রতিদিন পাওয়া যাবে। এছাড়া কোম্পানি এই রিচার্জ প্ল্যানের সাথে 12 মাসের মেয়াদ সহ Adobe Express Premium সাবস্ক্রিপশন অফার করছে।
শুধু তাই নয়, কোম্পানি এতে Airtel Xstream Play সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এতে থাকছে SonyLiv, Amazon mx Player সহ ওটিটি সুবিধা।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile



