200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোনে দেদার ছাড়, Flipkart এর এই ডিল মিস করা যাবে না

200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোনে দেদার ছাড়, Flipkart এর এই ডিল মিস করা যাবে না

আপনি যদি প্রিমিয়াম ক্যামেরা, বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্স সহ একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে Realme 16 Pro+ 5G বর্তমানে প্রচুর ছাড়ে বিক্রি হচ্ছে। রিয়েলমির এই ফোনটি মিড-প্রিমিয়াম সেগমেন্টে আসে যা কম দামে 200MP ক্যামেরা এবং স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন অফার করছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি 16 প্রো প্লাস 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Realme 16 Pro+ 5G ফোনের দাম এবং ডিল অফার

রিয়েলমি 16 প্রো প্লাস 5জি ফোনটি 6250 পর্যন্ত ছাড়ের সাথে Flipkart সাইটে বিক্রি হচ্ছে। ছাড়ের পর রিয়েলমি ফোনটি লঞ্চ দাম থেকে সস্তায় কেনা যাবে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। রিয়েলমি 16 প্রো প্লাস 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 43,999 টাকা, দ্বিতীয় মডেল 8GB+256GB মডেলের দাম 45,999 টাকা এবং 12GB+256GB মডেলটি টপ ভ্যারিয়্যান্ট যার দাম 48,999 টাকা রাখা হয়েছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 4000 টাকা ইনস্ট্যান্ট ছাড় এবং 2,250 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে, যার ফলে 6,250 টাকা পর্যন্ত সস্তা হয় হবে। তবে, এই অফারটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।

আরও পড়ুন: 12 মার্চ ভারতে লঞ্চ হবে iQOO Z11x স্মার্টফোন, থাকবে 7200mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার

রিয়েলমি 16 প্রো প্লাস 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

এই রিয়েলমি স্মার্টফোনের ডিজাইন স্লিম এবং প্রিমিয়াম। ফোনটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP69 রেটিংও পেয়েছে।

DSLR কে টেক্কা দেবে 200MP ক্যামেরা Realme ফোন

ফটোগ্রাফির জন্য রিয়েলমি 16 প্রো প্লাস 5জি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। ইউজাররা এই ফোনটি দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে যা পোর্ট্রেট, নাইট মোড, স্লো-মোশন, টাইম-ল্যাপস এবং ডুয়াল-ভিউ ভিডিওর মতো বেশ কয়েকটি উন্নত ফিচার সাপোর্ট করে।

শক্তিশালী প্রসেসর এবং স্মুদ পারফরম্যান্স

পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি 16 প্রো প্লাস 5জি ফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 7300 Max চিপসেট এবং অ্যাড্রেনো জিপিইউ রয়েছে। গেমিং, মাল্টিটাস্কিং এবং হাই-পারফরম্যান্স অ্যাপ সহজে কাজ করবে ফোনে। এতে 144Hz রিফ্রেশ রেট সহ একটি বড় 6.8-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। হাই-রিফ্রেশ রেটের কারণে স্মুদ স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতা অফার করে।

আরও পড়ুন: Chandra Grahan 2026: দোলের দিনে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কখন এবং কোথায় দেখবেন লাইভ, জানুন সমস্ত কিছু

7000mAh ব্যাটারি সহ দীর্ঘ সময় পর্যন্ত চলবে

পাওয়ার দিতে রিয়েলমি 16 প্রো প্লাস ফোনে রয়েছে বিশাল 7000mAh এর বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় পর্যন্ত কাজ করবে। এছাড়া 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ফোনকে দ্রুত চার্জ করতে সক্ষম হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo