স্পেক্স থেকে অনুমান করা যায় যে Xiaomi Riva একটি এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জ স্মার্টফোন হবে
এবার সাওমির একটি নতুন স্মার্টফোন যার নাম Xiaomi Riva তা গ্রিকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছে। এই লিস্টিং থেকে এই ফোনের কিছু স্পেক্সের বিষয়ে জানা গেছে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে আসবে।
গ্রিকবেঞ্চের লিস্টিং অনুসারে Xiaomi Riva সিঙ্গেল কোর টেস্টে 560 পয়েন্ট পেয়েছে। এই লিস্টিং থেকে এও জানা গেছে যে, , Xiaomi Riva 3GB র্যাম যুক্ত আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 1.40GHz কোয়াড কোর প্রসেসার যুক্ত হবে। স্পেক্স দেখে অনুমান করা হচ্ছে যে এই Xiaomi Riva একটি এন্ট্রি লেভেল বা মিড রেঞ্জ স্মার্টফোন হবে।