Redmi Note 17 5G launch date confirmed with 8000 mah battery
রেডমি ভারতে শীঘ্রই Redmi Note 17 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। রেডমির এই আপকামিং ফোনের লঞ্চের তারিখ ই-কমার্স সাইট Amazon এ প্রকাশ করা হয়েছে। শাওমির সাব-ব্র্যান্ডটি সম্প্রতি চীনের বাজারে এই মিড-রেঞ্জ ফোনটি লঞ্চ করেছে। রেডমি নোট 17 ফোনে কোম্পানি অফার করছে 8000mAh এর শক্তিশালী ব্যাটারি এবং AMOLED ডিসপ্লে থাকতে পারে। ই-কমার্স প্ল্যাটফর্মে এই ফোনের দুটি ফিচারও নিশ্চিত করা হয়েছে।
আপকামিং রেডমি নোট 17 5জি ফোনটি ভারতে 6 অগাস্ট লঞ্চ করা হবে। কোম্পানি Amazon সাইটে তার নতুন ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করেছে। কোম্পানি তার নতুন ফোনকে mAhster Edition ট্যাগের সাথে প্রমোট করছে। রেডমি নোট 17 5জি ফোনে 8000mAh ব্যাটারি অফার করা হবে, যা ব্লু এবং হাল্কা পিংক রঙের বিকল্পে আসবে। অ্যামাজন ছাড়াও, আপকামিং ফোনটি কোম্পানির অফিসিয়াল স্টোরের মাধ্যমে কেনা যাবে।
আরও পড়ুন: 15 হাজার টাকার দামে Vivo T5e নাকি Realme C100x নাকি Samsung Galaxy F70e 5G, কোনটি হবে বেস্ট চয়েজ?
Amazon পেজ লিস্টিংয়ে ব্যাটারি ফিচার ছাড়া আরও কোনো তথ্য দেওয়া হয়েনি। তবে আগামী দিনে ফোনের বাকি ফিচার প্রকাশ করতে পারে কোম্পানি।
Redmi Note 17 5G launching on August 6th in India. pic.twitter.com/l8aLpi1U0Q
— Mukul Sharma (@stufflistings) July 28, 2026
রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট 17 ফোনটি ভারতে 11 অগাস্ট থেকে বিক্রি করা যেতে পারে। রেডমির এই ফোনটি 30,000 টাকা প্রাইস রেঞ্জে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের বাজারে ফোনে একটি বড় 7 ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। ফোনে শক্তিশালী 8000mAh ব্যাটারির পাশাপাশি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
ফোনের পেছনের অংশে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, রেডমির এই আপকামিং ফোনে 20 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। চীনের বাজারে Qualcomm Snapdragon 4 Gen 4 চিপসেট সহ লঞ্চ হয়েছে রেডমি নোট 17 ফোনটি।