মাত্র 20,999 টাকা শুরুর দামে সদ্য লঞ্চ হওয়া Oneplus 5G স্মার্টফোন কেনার সুযোগ, রয়েছে 8000mAh এর বিশাল ব্যাটারি

মাত্র 20,999 টাকা শুরুর দামে সদ্য লঞ্চ হওয়া Oneplus 5G স্মার্টফোন কেনার সুযোগ, রয়েছে 8000mAh এর বিশাল ব্যাটারি

আপনি যদি 20,000 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে এমন একটি দুর্দান্ত স্মার্টফোন খুঁচ্ছেন যা বিশাল ব্যাটারি, চমৎকার ক্যামেরা এবং মিলিটারি-গ্রেড ডিজাইন, তবে নতুন OnePlus N6 5G আপনার পছন্দ হতে পারে। ওয়ানপ্লাস এন6 ফোনের বিশেষত্ব হল এটি 8000mAh ব্যাটারি সহ আসে এবং SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার অফার করে। কোম্পানি এতে 2000 টাকা ছাড় অফার করছে, যার পরে এই ফোনটি আরও সস্তা হয় যাবে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস এন6 ফোনের ডিল প্রাইস কত হবে এবং ফিচার কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তবে এই দারুণ অফারটি একনজর বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…

OnePlus N6 5G ফোনে ডিসকাউনট অফার

ই-কমার্স সাইটে ওয়ানপ্লাস এন6 ফোনটি 30,999 টাকা দামে লিস্ট করা। তবে এখন এটি 22,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারের সাথে ফোনের দাম আরও কমে যাবে।

আরও পড়ুন: Amazon Great Freedom Sale 2026 এর ঘোষণা, আগামী 7 অগাস্ট থেকে শুরু হবে ধামাকা সেল, থাকবে কী কী অফার জানুন

HDFC, Axis, IDFC FIRST বা Kotak Bank-এর ক্রেডিট কার্ড ইএমআই পেমেন্টে গ্রাহকরা 2000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এর ফলে দাম অনেকটা কমে মাত্র 20,999 টাকা থেকে শুরু হবে, যা এটিকে একটি চমৎকার ডিল বা অফারে পরিণত করে।

তাছাড়া, এতে একটি বিশেষ এক্সচেঞ্জ অফারও রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে 21,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। তবে, এই এক্সচেঞ্জ ভ্যালু সম্পূর্ণভাবে আপনার পুরনো ডিভাইসের অবস্থার ওপর নির্ভর করবে।

ওয়ানপ্লাস এন6 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস এন6 5জি হলো একটি সস্তা দামের স্মার্টফোন, যা বিশাল 8000mAh ব্যাটারি এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটির জন্য জনপ্রিয়। ওয়ানপ্লাস এন6 5জি ফোনে রয়েছে 6.8 ইঞ্চির 120Hz ডিসপ্লে এবং এটি MediaTek Dimensity 6360 Apex প্রসেসরে কাজ করে। এতে 4GB/6GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ার করা।

ফটোগ্রাফির জন্য ফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এছাড়া, এই ফোনে রয়েছে 45W এর SuperVOOC ফাস্ট চার্জিং সুবিধা। ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP65 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile