Amazon Great Freedom Sale 2026 এর ঘোষণা, আগামী 7 অগাস্ট থেকে শুরু হবে ধামাকা সেল, থাকবে কী কী অফার জানুন
আগামী মাসের একের পর এক শুরু হবে ধামাকা সেল। প্রতি বছরের মতো Amazon এবারও 15 অগাস্ট Independence Day এর উপলক্ষে Great Freedom Sale 2026 শুরু করতে চলেছে। অনলাইন শপিং সাইট অ্যামাজন তার আগামী গ্রেট ফ্রিডম ডে সেলের ঘোষণা করে দিয়েছে। অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল আগামী 7 অগাস্ট শুরু হবে। কোম্পানি এতে বিভিন্ন প্রোডাক্টে ছাড়ের পাশাপাশি, ব্যাঙ্ক ডিসকাউন্টও অফার করবে। আসুন জেনে নেওয়া যাক গেট ফ্রিডম সেলে কী কী অফার এবং কোন ব্যাঙ্ক কার্ডে কত টাকা ছাড় পাওয়া যাবে।
SurveyAmazon Great Freedom Sale 2026 কবে থেকে শুরু হবে
আগামী 7 অগাস্ট অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল শুরু হবে। এতে কোম্পানি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা EasyEMI অপশনও পাবে এই সেলে।

কোম্পানি বিভিন্ন ধরণের ডিল অফার করবে এই সেলে। কোম্পানি এতে ট্রেন্ডিং ডিলস, ব্লকবাস্টার ডিল সহ এক্সচেঞ্জ, টপ 100 ডিল, 8pm ডিল মতো বিভিন্ন অফার দেওয়া হবে।
অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলের অফার
7 আগস্ট থেকে সকল গ্রাহকের জন্য অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল শুরু হবে, তবে প্রাইম সদস্যরা একদিন আগে অর্থাৎ 6 অগাস্ট থেকেই এই সেলের সুবিধা পাবেন। ট্রেন্ডিং ডিল, ব্লকবাস্টার ডিল এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এই সেলে বিপুল ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ই-কমার্স সাইট এখন পর্যন্ত ডিল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: Facebook and Instagram Down: ফেসবুক এবং ইনস্টাগ্রাম ডাউন, রিল দেখতে এবং ছবি পোস্ট করতে হচ্ছে সমস্যা
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile