Xiaomi 17T vs Samsung Galaxy A57 5G Price in India Specification and features who is best
শাওমি ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Xiaomi 17T লঞ্চ করেছে, যা Samsung Galaxy A57 5G ফোনের সাথে প্রতিযোগিতা করবে। শাওমি 17টি ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500-Ultra চিপসেট। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে দেওয়া Exynos 1680 প্রসেসর। এখানে শাওমি 17টি নাকি স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করে দেখবো।
দামের কথা বললে, শাওমি 17টি ফোনের 12GB+256GB মডেলের দাম 59,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 64,999 টাকা।
এর তুলনায়, স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনের 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 53,999 টাকা এবং 12GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 57,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: সোজা 14 হাজার টাকার ছাড় Samsung এর বাজেট 5G ফোনে, 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা মতো ফিচার
ডিসপ্লের কথা বললে, শাওমি 17টি ফোনে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2756×1268 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস3500 নিটস পর্যন্ত সাপোর্ট করে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ Super AMOLED+ ডিসপ্লে, যার রেজোলিউশন1080×2340 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া।
প্রসেসর হিসেবে শাওমি 17টি ফোনে পাওয়া যাবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আল্ট্রা চিপসেট। অন্যদিকে গ্যালাক্সি এ57 5জি ফোনে এক্সিনস 1680 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
অপারেটিং সিস্টেম হিসেবে শাওমি 17টি ফোনটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টামে কাজ করে। স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8.5 অপারেটিং সিস্টামে চলে।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, শাওমি 17টি ফোনে রয়েছে 6500mAh এর ব্যাটারি, যা 67W হাইপারচার্জ এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। তবে স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া।
ক্যামেরা সেটআপ হিসেবে রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল লাইট ফিউশন ক্যামেরা, OIS সাপোর্ট এবং 120x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল 5x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
কানেক্টিভিটি সুবিধা হিসেবে শাওমি 17টি ফোনে রয়েছে 5G, USB Type-C পোর্ট, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 6.0, GPS এবং NFC সুবিধা। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে রয়েছে GPS, 5G, Wi-Fi, Bluetooth 6.0, USB Type-C পোর্ট এবং NFC।