Xiaomi এখন তাদের Xiaomi 13 সিরিজ ফোনটিকে বিশ্ব বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে তিনটি ফোন থাকবে বলে জানা গিয়েছে। যার মধ্যে থাকতে পারে Xiaomi 13, Xiaomi 13 Lite, Xiaomi 13 Pro মডেলগুলো। এই সিরিজটির বিষয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা করা হবে। লঞ্চ হওয়ার আগেই একটি জার্মান রিটেলার ওয়েবসাইটে Xiaomi 13 Lite ফোনটিকে দেখা গিয়েছে। দেখে নিন এটার সেরা কিছু ফিচার।
Survey
✅ Thank you for completing the survey!
একটি জার্মান ওয়েবসাইটে দেখা গিয়েছে Xiaomi 13 Lite ফোনটিকে
এই ওয়েবসাইটে ফোনটির ডিজাইন দেখে মনে হচ্ছে এটি Xiaomi CIVI 2 মডেলের দ্বারা অনুপ্রাণিত। এই ফোনটি কিছুদিন আগেই চিনে লঞ্চ করেছে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাচ্ছে ব্যাক প্যানেলে। অন্যদিকে সেলফির জন্য এখানে আছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরাগুলো পিল আকারের কাট আউটের মধ্যে আছে। তবে এই ছবির প্রকাশ্যে আনার কিছু পরেই সেটাকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এখনও গুগল ক্যাশে ডেটার কারণে ফোনটির একাধিক ফিচার ইত্যাদি দেখা যাচ্ছে। দেখে নিন কী কী থাকবে এখানে।
এই ফোনে Snapdragon 7 Gen 1 প্রসেসর থাকবে, সঙ্গে 12 GB RAM, 256 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ক্যামেরার ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ একটি 8 এবং একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। অন্যদিকে ডুয়াল ফ্রন্ট ক্যামেরায় দুটি 32 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। এছাড়া এখানে 6.55 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে এটি চলবে। ডিসপ্লেতে 120 HZ রিফ্রেশ রেট মিলবে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500mAh ব্যাটারি মিলবে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile