টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vi) নাম বদলের পর বাজারে একের পর এক নতুন প্রিপেড প্ল্যান হাজির করছে। নতুন নামের পর ভোডাফোন-আইডিয়া আবার নতুন ৩৫১ টাকার ডেটা প্ল্যান লঞ্চ করেছে। এই প্যাকে গ্রাহকরা ১০০ জিবি ডেটা পাবেন। পাশাপাশি দৈনিক ডেটা খরচের ক্ষেত্রে কোনও সীমা নেই, তবে এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিনের। সংস্থা জানিয়েছে যে এই প্ল্যানটি সেই গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে নিয়ে এসছে, যারা ওয়ার্ক ফ্রম হোম, ক্রিকেট প্রেমী এবং অনলাইন গেম খেলতে পছন্দ করে।
Survey
✅ Thank you for completing the survey!
Vi সংস্থা তাদের গ্রাহকদের সমস্ত প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের সাথে MPL ক্যাশ এবং জোমাটোতে ডিসকাউন্ট দিচ্ছে। বলে দি যে সম্প্রতি ভোডাফোন আইডিয়া ট্রাইয়ের আদেশের পরে রেডএক্স পোস্টপেড প্ল্যান বন্ধ করে দিয়েছে।
রিলায়েন্স জিও সম্প্রতি দিন কয়েক আগে ৪৯৯ টাকার নতুন একটি প্ল্যান লঞ্চ করেছে। জিওর ৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা অর্থাৎ মোট ৭৪ জিবি ডেটা ব্যবহার করা যাবে। বলে দি যে এটি একটি ক্রিকেট প্ল্যান। আপনি বিনামূল্য়ে আইপিএস ক্রিকেট দেখার সুযোগ পাবেন। পাশাপাশি এক বছরের Disney+ Hotstar এর VIP সাবস্ক্রিপশন সঙ্গে থাকছে। এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিনের।
এছাড়া গ্রাহকদের আরও উন্নত ইন্টারনেট নেটওয়ার্কের সুবিধা দিতে হাই ইন্টারনেট সার্ভিস GIGAnet লঞ্চের কথাও ঘোষনা করেছে সংস্থা Vi। ভারতের সবথেকে শক্তিশালী 4G নেটওয়ার্ক বলে দাবি করেছে কোম্পানি।