Vivo Y31t 5G gets Price drop with bank discount on Flipkart
আপনি কি 25 হাজার টাকার কম বাজেটে নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart সাইটে Vivo এর একটি জনপ্রিয় ফোনে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। আসলে 7200mAh ব্যাটারি সহ Vivo Y31t 5G ফোনটি 25 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে। ভিভো ওয়াই31টি ফোনটি অফারের সাথে 25 হাজারের কম দামে কেনা যাবে। তবে আপনি যদি বড় ব্যাটারি সহ একটি ভাল স্মার্টফোন খুঁজছেন তবে ভিভো ওয়াই31টি ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে।
ফ্লিপকার্ট সাইটে ভিভো ওয়াই31টি ফোনের আসল দাম 39,999 টাকাতে লিস্ট করা। তবে ফোনটি বিক্রি হচ্ছে 25,996 টাকায়। যার মানে ফোনে 14,003 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এই দামে ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে।
এছাড়া গ্রাহকরা Flipkart Axis ব্যাঙ্ক কার্ড বা Flipkart SBI কার্ড পেমেন্টে 1300 টাকার ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 24,696 টাকা হয় যাবে।
অফার এখানেই শেষ নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 19,300 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, ভিভো ওয়াই31টি ফোনে রয়েছে 6.75 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং পিক 1250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে, ভিভো ওয়াই31টি ফোনে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর, যা 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই31টি ফোনে ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা রয়েছে। এছাড়া সেলফির জন্য এতে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ডিভাইসে ভাল স্টেরিও স্পিকার এবং ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP68 ও IP69 রেটিং রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে।
পাওয়ার দিতে ফোনে রয়েছে বিশাল 7200mAh ব্যাটারি, যা 44W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। এছাড়াও ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।