vivo launched Vivo Y21 5G and Vivo Y11 5G in Indian market
ভিভো ভারতের বাজারে তার নতুন স্মার্টফোন Vivo Y21 5G এবং Vivo Y11 5G লঞ্চ করেছে। ভিভো Y সিরিজের এই দুটি ফোনে রয়েছে 6500mAhmAh ব্যাটারি। এই দুটি স্মার্টফোন অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6000 প্রসেসর সহ আসে। এছাড়া এই দুটি ফোন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আসুন ভিভো ওয়াই21 5জি এবং ভিভো ওয়াই11 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম সম্পর্কে সমস্ত কিছু।
দামের কথা বললে, ভিভো ওয়াই21 5জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 6GB/128GB স্টোরেজ মডেলের দাম 20,999 টাকা এবং 8GB RAM+128GB স্টোরেজের দাম 22,999 টাকা রাখা হয়েছে। ব্যাঙ্কের অফার হিসেবে, গ্রাহকরা নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন।
অন্যদিকে, ভিভো ওয়াই11 5জি ফোনের 4GB/64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 14,999 টাকা এবং 4GB/128GB ভ্যারিয়্যান্টের দাম 16,999 টাকা। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড পেমেন্টে গ্রাহকরা 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
ফিচারের কথা বললে, ভিভো ওয়াই21 5জি এবং ভিভো ওয়াই11 5জি ফোনেই রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD টাচস্ক্রিন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। ডিসপ্লে TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ আসে। ভিভো সিরিজের দুটি ফোনে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে। এছাড়া ভিভো ওয়াই21 5জি ফোনে 8GB পর্যন্ত RAM এবং ভিভো ওয়াই11 5জি ফোনে থাকছে 4GB পর্যন্ত RAM। এছাড়া দুটি ফোনই 128GB পর্যন্ত স্টোরেজ অফার করে।
ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য দুটি ফোনেই IP65 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও, SGS তরফে সার্টিফিকেশন মিলিট্রি গ্রেড শক রেজিসটেন্টও রয়েছে।
ক্যামেরার কথা বলতে গেলে, ভিভো ওয়াই21 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, অন্যদিকে ভিভো ওয়াই11 5জি ফোনে রিয়ারে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য দুটি ফোনেই 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা হয়েছে। এছাড়া দুটি ডিভাইসেই নাইট মোড, পোর্ট্রেট মোড, প্রো মোড, টাইম-ল্যাপস মোড এবং লাইভ ফটো মোডের মতো বিভিন্ন ফিচার রয়েছে। নিরাপত্তার স্বার্থে, উভয় মডেলেই পাশে মাউন্ট করা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
ভিভো ওয়াই সিরিজের এই ফোনে 6500mAh এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এর মধ্যে ওয়াই21 5জি মডেলে 44W ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া এবং ওয়াই11 5জি মডেলে 15W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.4, একটি USB Type-C পোর্ট এবং GPS সুবিধা রয়েছে।