7500mAh ব্যাটারি এবং ZEISS 64MP পেরিস্কোপ লেন্স সহ Vivo X500 ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং বিক্রি কবে
ভিভো ভারতের বাজারে আজ 26 নভেম্বর তার নতুন স্মার্টফোন সিরিজ Vivo X500 Series লঞ্চ করেছে
ভিভো এক্স500 ফোনটি এই সিরিজের বেস মডেল যা MediaTek Dimensity 9600M চিপসেট, ZEISS ক্যামেরা সহ একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ আসে
ভিভো এক্স500 ফোনের বিক্রি আগামী 3 ডিসেম্বর থেকে করা হবে
ভিভো ভারতের বাজারে আজ 26 নভেম্বর তার নতুন স্মার্টফোন সিরিজ Vivo X500 Series লঞ্চ করেছে। এই সিরিজে আনা হয়েছে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Max স্মার্টফোন। ভিভো এক্স500 ফোনটি এই সিরিজের বেস মডেল। এখানে আমরা ভিভো এক্স500 ফোনের বিষয় কথা বলবো। ভিভো এক্স500 ফোনে রয়েছে MediaTek Dimensity 9600M চিপসেট, ZEISS ক্যামেরা সহ একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 7500mAh ব্যাটারি মতো ফিচার। এই সিরিজের এটি সবচেয়ে সস্তা স্মার্টফোন। আসুন জেনে নেওয়া যাক ভিভো এক্স500 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Vivo X500 Price in India and Sale Date
দামের কথা বললে, ভারতে ভিভো এক্স500 ফোনটি একটি মাত্র ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 12GB RAM+256GB স্টোরেজ আসে যার দাম 1,19,999 টাকা। ভিভো এক্স500 ফোনের বিক্রি আগামী 3 ডিসেম্বর থেকে করা হবে। Titanium Black এবং Ember Red কালার অপশনে কেনা যাবে ভিভো ফোনটি।
এছাড়া ভিভো এক্স500 ফোনের সাথে দুটি এসেসরিজ দেওয়া হচ্ছে। এতে Vivo ZEISS Telephoto Extender Gen 2 (200mm) যার দাম দাম 15,999 টাকা। আরেকটি ভিভো এক্স500 মেগনেটিক কেস যার দাম 1399 টাকা। এই সমস্ত এসেসরিজের সাথে ফোনের দাম পড়বে 1,37,397 টাকা।
ভিভো এক্স500 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো এক্স500 ফোনে রয়েছে একটি 6.59-ইঞ্চি 1.5K LTPS AMOLED (2750 × 1260 পিক্সেল) ডিসপ্লে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং পিক 6000 নিটস লোকাল পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে, ভিভো এক্স500 ফোনটি MediaTek Dimensity 9600M চিপসেটে কাজ করে, যা 3nm প্রসেসে তৈরি। এর সাথে পেয়ার করা হয়েছে 12 জিবি LPDDR5X Ultra RAM এবং 256GB UFS 4.1 স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য ভিভো এক্স500 ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে আছে OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYTIA-828 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল Sony LYT610 ZEISS APO টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরাতে 3.1x অপটিক্যাল জুম সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে ভিভো এক্স500 ফোনে রয়েছে 7500mAh BlueVolt ব্যাটারি। এটি 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং বাইপাস চার্জিং-এর সুবিধাও রয়েছে।
কানেক্টিভিটি অপশন হিসেবে ভিভো এক্স500 ফোনে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং ইউএসবি টাইপ-সি 3.2 জেন 1 ফিচার। নিরাপত্তার জন্য এতে রয়েছে একটি আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসে।