10 এপ্রিল ভারতে এন্ট্রি করবে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo এর নতুন 5G ফোন, লঞ্চের আগে দাম লিক

10 এপ্রিল ভারতে এন্ট্রি করবে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo এর নতুন 5G ফোন, লঞ্চের আগে দাম লিক

ভিভো তার V Series এর নতুন স্মার্টফোন Vivo V50e ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতে এই ফোন 10 এপ্রিল লঞ্চ করা হবে। এরই মাঝে ভিভো ভি50ই ফোনের দাম একজন টিপস্টার লিক করে দিয়েছে। An Leaks তার X (টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে আপকামিং ভিভো ফোনের দাম প্রকাশ করেছে।

ভারতে কত দাম হবে Vivo V50e ফোনের

টিপস্টারের লিক অনুযায়ী, আপকামিং ভিভো ভি50ই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা হবে। এছাড়া 8GB RAM+256GB স্টোরেজের দাম 30,999 টাকা রাখা হবে।

Vivo v50e price leaked

ভিভো ভি50ই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

ভিভোর এই আপকামিং ফোনে সেলফির জন্য 50MP Auto Eyefocus ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি, ফোনের রিয়ার 50MP Sony IMX882 মেইন সেন্সর থাকবে। সাথে ফোনের রিয়ারে পেয়ার করা হবে আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা।

আপকামিং ফোনের বিশেষত্ব হল যে এটি জলের ভিতরে ফটোগ্রাফি করতে পারবে। ভিভোর ফোনটি IP68 এবং IP69 রেটিং অফার করে।

লিক রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ফোনে 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে অফার করতে পারে। প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি ডাইমেনসিটি 7300 চিপসেট দিতে পারে। পাওয়ার দিতে ফোনে 5600mAh ব্যাটারি থাকতে পারে, যা 90W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile