50MP সেলফি ক্যামেরা এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ Vivo v23e 5g
Vivo V23e স্মার্টফোন কাজ করতে পারে Android 11 নির্ভর FunTouch 12 অপারেটিং সিস্টেমে
এই হ্যান্ডসেট আসতে পারে কেবলমাত্র 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ স্পেসিফিকেশনের সাথে
Vivo V23e স্মার্টফোনে 50MP সেলফি শুটার রয়েছে
Vivo ব্র্যান্ডের তরফে Vivo V23e হ্যান্ডসেটের লঞ্চের বিষয়টিকে কনফার্ম করা হয়েছে। নতুন Vivo V23e মডেল আসতে চলেছে Vivo V21 হ্যান্ডসেটের নেক্সট জেনারশন ডিভাইস হিসেবে। নতুন এই Vivo V23e মোবাইলের দেখা মিলেছে ভিয়েতনামের Vivo ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিংয়ে। তবে এই স্মার্টফোন কবে থেকে মার্কেটে পাওয়া যাবে সেই বিষয়ে অফিসিয়ালি কিছুই জানা যায়নি। নতুন এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন অনলাইনে লীক হয়েছে। যেখান থেকে এই Vivo V23e মডেল কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে।
SurveyVivo V23e স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে-
Vivo V23e হ্যান্ডসেট আসতে পারে 6.44 ইঞ্চির ফুল হাই ডেফিনেশন প্লাস অ্যামোলয়েড ডিসপ্লের সাথে। এই ডিভাইসের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন হতে পারে 2,400X 1,080 পিক্সেল। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে 60Hz।
ডিজাইন-
Vivo V23e স্মার্টফোনে থাকতে পারে আলট্রা স্লিম ডিজাইন। এই মডেলের ওজন হতে পারে 172 গ্রাম এবং পিছনের অংশে থাকতে পারে গ্লাস ব্যাক ডিজাইন। ফোনের ব্যাকসাইডে ওপরের বাঁ দিকের কোণে থাকতে পারে রিয়ার ক্যামেরা মডিউল।
প্রসেসর এবং অপারেটিং সিস্টেম-
Vivo ব্র্যান্ডের V23e হ্যান্ডসেট কাজ করবে Android 11 নির্ভর FunTouch 12 অপারেটিং সিস্টেমে, লীক থেকে সামনে আসছে এমন খবর। এছাড়া এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক Helio G96 চিপসেট।
ক্যামেরা-
Vivo V23e মোবাইল আসতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকতে পারে f/1.79 অ্যাপারেচরের 64MP সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা সেটআপ হিসেবে থাকতে পারে 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স। লীক থেকে পাওয়া খবর অনুসারে এই ডিভাইসে থাকতে পারে f/2.0 অ্যাপারেচরের 50MP সেলফি শুটার। অন্যান্য ক্যামেরা ফিল্টার হিসেবে আসতে পারে আই-ফোকাস, নাইট মোড, পোট্রেট ইরেজার, লাইভ ফটো, স্লো- মোশান এবং AR স্টিকার।
ব্যাটারি এবং কানেক্টিভিটি-
Vivo V23e স্মার্টফোন আসতে পারে 4050 mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। এতে থাকতে পারে 44W ফাস্ট চার্জের সাপোর্ট। যার ফলে মাত্র 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে 70% চার্জ।
এছাড়া কানেক্টিভিটির জন্য থাকতে পারে Bluetooth 5.2 , ইউএসবি টাইপ সি পোর্ট, GPS এবং 3.5mm অডিও জ্যাক। অনলাইনে এই ফোনের যে সমস্ত সম্ভাব্য স্পেসিফিকেশন লীক হয়েছে সেখানে বলা হয়েছে যে এই মোবাইলে থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া আসতে পারে লাইট সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, জাইরোস্কোপ এবং কম্পাসের মতন স্পেসিফিকেশনের সাথে।
লিক হওয়া তথ্য অনুযায়ী Vivo V23e স্মার্টফোন আসতে পারে কেবল 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে। পাওয়া যেতে পারে মুনলাইট শ্যাডো (ব্ল্যাক) এবং সাইরাইজ মেলোডি (নীল রোজ) কালার অপশনে । এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই মডেলের দাম ভিয়েতনামে হতে পারে 8,490,000 VND মতন। যা ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায় 28,000 টাকা মতন।