7200mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Vivo T5x 5G ফোনের আজ প্রথম সেল, 20 হাজারের বাজেটে কী রয়েছে ফিচার

ভিভো সম্প্রতি তাদের ‘T-series’ এর নতুন স্মার্টফোন Vivo T5x 5G লঞ্চ করেছিল। আজ 24 মার্চ ভিভো টি5এক্স 5জি ফোনের প্রথম সেল শুরু হতে চলেছে। ভিভো টি5এক্স 5জি ফোনে শক্তিশালী MediaTek Dimensity 7400 Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনে পাওয়ারফুল 7200mAh ব্যাটারি দেওয়া। ভিভো টি5এক্স 5জি ফোনের বিক্রি Flipkart সাইট এবং ভিভো ই-স্টোর থেকে হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি5এক্স 5জি ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Vivo T5x 5G ফোনের দাম কত এবং সেল অফার কী

দামের কথা বললে, ভিভো টি5এক্স 5জি ফোনের দাম 18,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 6GB RAM/128GB স্টোরেজ মডেল কেনা যাবে।

  • এই ডিভাইসের 8GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম 20,999 টাকা।
  • এই ডিভাইসের 8GB + 256GB ভ্যারিয়্যান্টের দাম 22,999 টাকা।

আজ 24 মার্চ দুপুর 12টা থেকে Flipkart, Vivo India-এর অনলাইন স্টোর এবং কিছু রিটেল আউটলেটে এই ডিভাইসের বিক্রি শুরু হবে। ডিভাইসটি Cyber ​​Green এবং Star Silver এই দুটি রঙের বিকল্পে কেনা যাবে।

আরও পড়ুন: 15 মিনিটে মুছে যা WhatsApp মেসেজ, আসছে দুর্দান্ত নতুন ফিচার, জানুন কীভাবে কাজ করবে

অফারের কথা বললে, ভিভো এই ফোনে HDFC, Axis, SBI ব্যাঙ্ক কার্ড এবং UPI পেমেন্টে 2000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় অফার করছে। সাথে ডিভাইসে 6 মাস পর্যন্ত নো-কস্ট EMI এর অপশনও দিচ্ছে। তাছাড়া, ফোনের সাথে 1,199 টাকার Jio প্রিপেইড প্ল্যানটি কিনলে 6 মাসের জন্য 10টি OTT অ্যাপে বিনামূল্যে প্রিমিয়াম অ্যাক্সেস পাওয়া যাবে।

20 হাজারের বাজেটে ভিভো টি5এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভোর এই দুর্দান্ত স্মার্টফোনে রয়েছে 6.76-ইঞ্চির একটি Full-HD+ (1080×2,344 পিক্সেল) LCD ডিসপ্লে। ডিভাইসে রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং পিক ব্রাইটনেস 1200 নিট পর্যন্ত থাকে। ফোনটি OriginOS 6-এ চলে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি। ভিভো টি5এক্স 5জি ফোনে অক্টা-কোর MediaTek Dimensity 7400 Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজও পাওয়া যাবে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ ভারতে শীঘ্রই এন্ট্রি করবে Vivo V70 FE স্মার্টফোন, জানুন কত হবে দাম

ফটোগ্রাফির জন্য, ফোনের রিয়ারে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেলের Sony IMX852 সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি বোকেহ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনের দিকে বা সেলফির জন্য ফোনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে ভিভো টি5এক্স 5জি ফোনে 7200mAh এর শক্তিশালী ব্যাটারিও দেওয়া হয়েছে এবং এটি 44W ওয়্যার্ড চার্জিং সুবিধা সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :