200MP ক্যামেরা সহ ভারতে শীঘ্রই এন্ট্রি করবে Vivo V70 FE স্মার্টফোন, জানুন কত হবে দাম
Vivo নতুন মডেল Vivo V70 FE চালু করার প্রস্তুতি নিচ্ছে
ইতিমধ্যেই V70 এবং V70 Elite মডেল লঞ্চ করা হয়েছে এই সিরিজে
ভিভো ভি70 এফই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে
ভিভো তাদের Vivo V70 Series এর আওতায় আরেকটি নতুন ডিভাইস আনার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই V70 এবং V70 Elite মডেল লঞ্চ করা হয়েছে এই সিরিজে। এখন কোম্পানি একটি আরও নতুন মডেল Vivo V70 FE চালু করার প্রস্তুতি নিচ্ছে। Amazon সাইটে আপকামিং ভিভো ভি70 এফই ফোনের একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে নতুন ভিভো ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ করা হয়েছে। খবর অনুযায়ী, নতুন ভিভো ভি70 এফই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে যার সবচেয়ে বড় হাইলাইট ফিচার হবে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। চলুন, এই ফোনের অন্যান্য বিস্তারিত তথ্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
SurveyVivo V70 FE ফোনটি কবে লঞ্চ হবে?
কোম্পানি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফোনটি বাজারে আসার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে টিপস্টার পারস গুগলানির তথ্য অনুযায়ী, ভিভো ভি70 এফই ভারতে 2 এপ্রিল লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টারের মতে এই ফোন 8GB RAM+128GB এবং 12GB+256GB স্টোরেজ মডেলে আসতে পারে।
Launch – 2nd April 2026!
— PassionateGeekz.com (@passionategkeez) March 22, 2026
– 200MP OIS
– 7000 mAh/90W
– IP68+69
– DM7360 Turbo
-UFS 3.1
– 8GB+128GB
– 12GB+ 256GB
– Purple/Blue
Packed in under 35K Segment!!
likely 30K for the base! with offers!!
Vivo V70 FE positioned Lower than V70!!#Vivo #V70FE5G pic.twitter.com/AzlHzBaBED
ভিভো ভি70 এফই ফোনের দাম কত হবে
বলে দি কোম্পানি সম্প্রতি 9 মার্চ ইন্দোনেশিয়ায় বাজারে ভিভো ভি70 এফই ফোনটি চালু করেছে। সেখানে ফোনের দাম IDR 64,99,000 (ভারতীয় দাম অনুযায়ী 35,000 টাকা) রাখা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM+256GB স্টোরেজ সহ বেস মডেল কেনা যাবে।
ভিভো ভি70 এফই ফিচার কেমন হবে
এবার ফোনের ফিচারের কথা বললে, ভিভো ভি70 এফই ফোনে রয়েছে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz থাকবে। সাথে 1900 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং দুর্দান্ত পিক্সেল ডেনসিটি ফোনকে আরও প্রিমিয়াম করে তোলে। পাওয়ার দিতে ভিভো ভি70 এফই ফোনে বড় 7000mAh এর বড় ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: একধাপে সস্তা হয় গেল Samsung Galaxy 5G স্মার্টফোন, 11 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ
এছাড়া ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া, যার মানে এটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখবে। পারফরম্যান্সের কথা বলতে গেলে, ফোনটি 4nm প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 7360-Turbo প্রসেসরে চলবে। এর সাথে ভিভো ভি70 এফই ফোনটি 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile