Jio Recharge Plan: 98 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা সহ OTT এবং Google GeminiAi Pro সাবস্ক্রিপশন

HIGHLIGHTS

Reliance Jio তার পোর্টফলিওতে একটি বিশেষ রিচার্জ প্ল্যান অফার করে, যা অনেকের চোখ থেকে এড়িয়ে যায়

জিওর কাছে 1000 টাকার কম দামে একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ভ্যালিডিটি এবং ডেটা অফার করে

সাথে গ্রাহকদের 3 মাসের JioHotstar এর সাবস্ক্রিপশনও দেওয়া হয়

Jio Recharge Plan: 98 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা সহ OTT এবং Google GeminiAi Pro সাবস্ক্রিপশন

Reliance Jio তার পোর্টফলিওতে একটি বিশেষ রিচার্জ প্ল্যান অফার করে, যা অনেকের চোখ থেকে এড়িয়ে যায়। জিওর কাছে 1000 টাকার কম দামে একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যা দীর্ঘ সময় পর্যন্ত ভ্যালিডিটি এবং ডেটা অফার করে। বিশেষ জিনিস হল এতে কলিং, ডেটা এবং SMS সুবিধার পাশাপাশি একাধিক অতিরিক্ত সুবিধা দেওয়া হয়, যা বাকি কোম্পানির প্ল্যান থেকে এটিকে আলাদা করে। আসুন জেনে নেওয়া যাক জিওর এই রিচার্জ প্ল্যানের বিষয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 999 টাকার রিচার্জ প্ল্যান

জিওর এই রিচার্জ প্ল্যানের দাম 999 টাকা। প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয় এই প্ল্যানে। যার মানে মোট এতে 196 জিবি ডেটা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে যারা বেশি ইন্টারনেট ব্যবহার করে। এতে 98 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।

আরও পড়ুন: একধাপে সস্তা হয় গেল Samsung Galaxy 5G স্মার্টফোন, 11 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ

থাকবে কলিং এবং SMS সুবিধা

999 টাকার এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়া থাকবে রোমিং সুবিধাও। পাশাপাশি, কোম্পানি গ্রাহকদের প্রতিদিন 100 SMS সুবিধাও অফার করছে।

GeminiAI এবং Hotstar সুবিধা জিও প্ল্যানে

অতিরিক্ত সুবিধা হিসেবে জিওর এই রিচার্জ প্ল্যানে JioAICloud এর 50GB ফ্রি স্টোরেজ দেওয়া হয়। যার মানে এটি মাত্র ডেটা এবং কলিং সুবিধা পর্যন্ত সীমিত নয়, বরং ওটিটির সাথে গুগল জেমিনিএআই প্রো এর 18 মাসের এক্সেস দেওয়া হয়, যার দাম প্রায় 35,100 টাকা। সাথে গ্রাহকদের 3 মাসের JioHotstar এর সাবস্ক্রিপশনও দেওয়া হয়।

আরও পড়ুন: 24 মার্চ লঞ্চ হবে OnePlus 15T, থাকবে 7500mAh ব্যাটারি সহ শক্তিশালী প্রসেসর, প্রি-অর্ডার শুরু

ডিজিটাল সাবস্ক্রিপশন-ডেটা এবং কলিং-এর পাশাপাশি

আপনি যদি দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি, প্রতিদিনের ডেটা এবং কলিং সুবিধার পাশাপাশি ডিজিটাল সাবস্ক্রিপশনও খুঁজছেন-তবে জিওর 999 টাকার প্ল্যানটিই আপনার জন্য সেরা বিকল্প। এটি ইন্টারনেট, কলিং এবং এন্টারটেইনমেন্ট সবকিছুই একটি সিঙ্গেল রিচার্জে পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo