15 মিনিটে মুছে যা WhatsApp মেসেজ, আসছে দুর্দান্ত নতুন ফিচার, জানুন কীভাবে কাজ করবে

15 মিনিটে মুছে যা WhatsApp মেসেজ, আসছে দুর্দান্ত নতুন ফিচার, জানুন কীভাবে কাজ করবে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তার গ্রাহকদের জন্য আরও একটি দুর্দান্ত ফিচারে কাজ করছে। হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মের পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তা নিয়ে বেশ সচেতন। সেই কথা মাথায় রেখে কোম্পানি নিয়মিতভাবে নতুন নতুন আপডেটও চালু করে থাকে। হোয়াটসঅ্যাপ 15 মিনিটে Auto Delete ফিচারে কাজ করছে, যার মানে আপনার চ্যাট একটি নির্ধারিত সময়ের পর নিজে থেকে ডিলিট হয় যাবে। হোয়াটসঅ্যাপের এই ফিচার ‘After Reading’ নামে চালু করা হবে। আপাতত এই ফিচারটি টেস্টিং মোডে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কীভাবে কাজ করবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি রিপোর্ট থেকে জানা গেছে যে কোম্পানি বর্তমানে ‘After Reading’ নামে একটি নতুন অপশন পরীক্ষা করছে। এই ফিচারের আওতায়, কোনো মেসেজ পড়া হয়ে যাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেটি নিজে থেকে মুছে যাবে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ ভারতে শীঘ্রই এন্ট্রি করবে Vivo V70 FE স্মার্টফোন, জানুন কত হবে দাম

WhatsApp After Reading ফিচারটি কীভাবে কাজ করবে?

আসলে WABetaInfo তার একটি লেটেস্ট রিপোর্টে এই ফিচারের সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে যে, কোনো ইউজার এই ফিচারটি অন করে থাকলে, তার পাঠানো মেসেজ সামনে ইউজার পড়ে নেওয়ার মুহূর্ত থেকেই একটি টাইমার চালু হয়ে যাবে। মেসজটি খোলার সাথে সাথেই 15 মিনিটের একটি কাউন্টডাউন শুরু হবে।

বলে দি যে এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে Disappearing Messages ফিচার অফার করা হয়, যেখানে 24 ঘন্টা, 7 দিন এবং 90 দিনের বিকল্প থাকে। তবে এখন কোম্পানি এরচেয়ে কম সময় যার মানে 15 মিনিটের একটি বিকল্প ইউজারদের দেবে। যার মানে আপনি যদি 15 মিনিটের টাইম সেট করে রাখে তবে আপনার পাঠানো মেসেজ নিজে থেকেই 15 মিনিট পরে মুছে যাবে।

বর্তমানে, এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ 2.26.12.2-এ দেখা গেছে; তবে এটি এখনো টেস্টিং মোডে রয়েছে এবং সাধারণ ইউজারদের জন্য এখনো চালু করা হয়নি।

বলা হচ্ছে যে এই ফিচারটি বিশেষ করে এমন ইউজারদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে, যারা হোয়াটসঅ্যাপে সংবেদনশীল বা গোপনীয় তথ্য শেয়ার করে। যেমন OTP, পাসওয়ার্ড, ঠিকানা বা কোনো ব্যক্তিগত তথ্য বা কোনো ভেরিফিকেশন কোড কাউকে পাঠান, তবে সেই মেসেজগুলি চ্যাটবক্সে আর দীর্ঘ সময়ের জন্য থাকবে না।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo