Amazon Black Friday Sale 2026: একধাপে 17000 টাকার বেশি ছাড়ে কিনুন বিশাল 9020mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন

Highlights

আপনি কি বিশাল ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে Amazon সাইটে শুরু হয়েছে Black Friday Sale 2026

ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন Vivo T5 Pro ফোনে 17,302 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে

ভিভো টি5 প্রো 5জি ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 9020mAh ব্যাটারি

Amazon Black Friday Sale 2026: আপনি কি বিশাল ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে অ্যামাজনে শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেল। আসলে ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন Vivo T5 Pro ফোনে 17,302 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ভিভো টি5 প্রো 5জি ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 9020mAh ব্যাটারি।

এছাড়া, এই ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। তাই, যারা বড় ব্যাটারি, শক্তিশালী পারফরম্যান্স এবং ফাস্ট চার্জিং সুবিধা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।

Vivo T5 Pro 5G Amazon Black Friday sale Price

অ্যামাজন ফ্রাইডে সেলে দুর্দান্ত ছাড় সহ ভিভো টি5 প্রো 5জি ফোনটি লিস্ট করা হয়েছে। ভিভো ফোনের 8GB RAM+128GB ভ্যারিয়েন্টটি 55,999 টাকায় লিস্ট করা, তবে সেলে ফোনটি 38,697 টাকায় বিক্রি হচ্ছে।

এর ফলে 31 শতাংশ বা 17,302 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও বিশেষ ব্যাঙ্ক অফার রয়েছে, যার মাধ্যমে আপনি ডিভাইসটি আরও কম দামে কিনতে পারবেন।

Amazon Pay ICICI Bank Credit Card পেমেন্টে 1934 পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনের দাম কমে 36,763 টাকা হয় যাবে।

অন্যান্য অফারগুলোর মধ্যে এক্সচেঞ্জ অফার রয়েছে, যেখানে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 33,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

ভিভো টি5 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, এই ভিভো ফোনে রয়েছে একটি 6.83-ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এতে আছে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 4 প্রসেসর এবং এর সাথে যুক্ত আছে 12 জিবি পর্যন্ত LPDDR4X RAM।

ক্যামেরার দিক থেকে, ফোনে OIS এবং EIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের সোনি IMX882 প্রাইমারি ক্যামেরা রয়েছে। সামনে সেলফির জন্য একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ডিভাইসে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 9020mAh ব্যাটারি রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile