Digit.in

Jio থেকে BSNL পর্যন্ত, যেকোনো নেটওয়ার্কে কীভাবে ব্লক করবে স্প্যাম কল এবং SMS, জেনে নিন সমস্ত ধাপ

Highlights

AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে প্রতারণার সংখ্যা দিনে দিনে বাড়ছে

2007 থেকে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) Do Not Call (DND) সুবিধা চালু করেছে

TRAI এর DND ব্যবস্থা সব অবাঞ্ছিত কল বা এসএমএস পুরোপুরি ব্লক করে

Jio থেকে BSNL পর্যন্ত, যেকোনো নেটওয়ার্কে কীভাবে ব্লক করবে স্প্যাম কল এবং SMS, জেনে নিন সমস্ত ধাপ

Jio, Airtel, Vi, BSNL: AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে প্রতারণার সংখ্যা দিনে দিনে বাড়ছে। এতে বেশিরভাগ SMS মেসেজ এবং ভয়েস কলিংয়ের মাধ্যমে করা হয়। প্রতারকরা ভয়েস ক্লোনিং এবং ফিশিং SMS-এর মাধ্যমে প্রতারণা করছে। 2007 থেকে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) Do Not Call (DND) সুবিধা চালু করেছে। এই সুবিধার আওতায় মোবাইল গ্রাহকদের কাছে আসা অবাঞ্ছিত বা স্প্যাম কল বন্ধ করা যাক। এটি একটি দেশব্যাপী ব্যবস্থা যা সমস্ত সেলুলার সার্ভিস প্রোভাইডার জিও, এয়ারটেল, ভি এবং বিএসএনএল কে অফার করতে হবে।

DND সুবিধা কী?

বলে দি যে TRAI এর DND ব্যবস্থা সব অবাঞ্ছিত কল বা এসএমএস পুরোপুরি ব্লক করতে পারে না, তবে এটি সেগুলোকে অনেকটা কমিয়ে দেয়। আপনি যদি সম্প্রতি একটি নতুন মোবাইল নম্বর কিনে থাকেন এবং ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড কোম্পানি, বীমা বা রিয়েল এস্টেট থেকে ক্রমাগত কল পেতে থাকেন, তাহলে সম্ভবত আপনি এখনও ডিএনডি চালু করেননি।

কিছু অপারেটর সম্পূর্ণ বা আংশিক ডিএনডি বেছে নেওয়ার বিকল্পও দিয়ে থাকে। সম্পূর্ণ ডিএনডি ব্লক কল এবং এসএমএস দুটি সীমিত করে। আংশিক ডিএনডি ব্লক হওয়ার পর কল কম হয় যায়, তবে গ্রাহকদের SMS মেসেজ পাঠানো যায়।

TRAI-এর DND রেজিস্ট্রেশন কীভাবে ব্যবহার করবেন?

Jio Airtel Vi and BSNL SIM How to Stop Spam Calls and SMS check step to step
Jio Airtel Vi and BSNL SIM How to Stop Spam Calls and SMS check step to step

সম্পূর্ণ ডিএনডি পরিষেবার জন্য নিজেদের নম্বর রেজিস্টার করতে, ইউজারদের 1909 নম্বরে START 0 লিখে টেক্সট করতে হবে। এছাড়া, যেকোনো অপারেটরের ইউজাররা 1909 নম্বরে ট্রাই-এর ডিএনডি হেল্পলাইনে কল করতে পারবেন এবং রেজিস্টার করার জন্য IVR-এর নির্দেশাবলী অনুসরণ করতে পারেন। একবার রেজিস্টার হয়ে গেলে, ডিএনডি পরিষেবা এক্টিভ হতে 24 ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

Jio সিমে স্প্যাম কল এবং এসএমএস কীভাবে ব্লক করবেন?

এসএমএস এর মাধ্যমে:

আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে এসএমএস/মেসেজিং অ্যাপটি খুলুন।
'To' বা 'Recipient' ফিল্ডে '1909' নম্বরটি লিখুন।
এখন মেসেজ বক্সে 'START 0' টাইপ করুন এবং 'Send'-এ ট্যাপ করুন।

ফোন কলের মাধ্যমে:

আপনার ফোনের ডায়ালার অ্যাপটি খুলুন।
কীপ্যাডে যান।
আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে 1909 ডায়াল করুন।
আইভিআর-এ দেওয়া নির্দেশগুলি ফলো করতে হবে।

Airtel স্প্যাম কল এবং এসএমএস কীভাবে বন্ধ করা যায়?

এসএমএস এর মাধ্যমে:

আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে মেসেজিং অ্যাপটি খুলুন।
To ফিল্ডে 1909 নম্বরটি লিখুন।
মেসেজে START 0 টাইপ করুন এবং Send করে দিন।

ফোন কলের মাধ্যমে:

আপনার ফোনের ডায়ালার অ্যাপটি খুলুন।
কীপ্যাডে যান।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1909 ডায়াল করুন।
আইভিআর-এ দেওয়া নির্দেশনাগুলো ফলো করতে হবে।

Vi-তে স্প্যাম কল এবং এসএমএস কীভাবে ব্লক করবেন?

এসএমএস এর মাধ্যমে:

আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে মেসেজিং অ্যাপটি খুলুন।
To ফিল্ডে 1909 নম্বরটি লিখুন।
মেসেজে START 0 টাইপ করুন এবং Send-এ ট্যাপ করুন।

ফোন কলের মাধ্যমে:

আপনার ফোনের ডায়ালার অ্যাপটি খুলুন।
কীপ্যাডে যান।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1909 ডায়াল করুন।
আইভিআর-এর নির্দেশনাগুলি ফলো করুন।

BSNL-এ স্প্যাম কল ও এসএমএস কীভাবে বন্ধ করা যায়?

এসএমএস এর মাধ্যমে:

আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে মেসেজিং অ্যাপটি খুলুন।
To ফিল্ডে 1909 নম্বরটি টাইপ করুন।
মেসেজ বক্সে START 0 টাইপ করতে হবে এবং 'Send'-এ ক্লিক করুন।

ফোন কলের মাধ্যমে:

আপনার ফোনের ডায়ালার অ্যাপটি খুলুন।
কীপ্যাডে যান।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1909 ডায়াল করুন।
আইভিআর-এ দেওয়া নির্দেশনাগুলি ফলো করুন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile