9020mAh বিশাল ব্যাটারি সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Vivo এর শক্তিশালী 5G স্মার্টফোন

HIGHLIGHTS

ভিভো শীঘ্রই ভারতে তার একটি আরও নতুন T-Series স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

নতুন ভিভো টি-সিরিজ ফোনটি আপনি ভারতে Flipkart সাইট থেকে কিনতে পারবেন

এই নতুন ডিভাইসটি Vivo T5 Pro 5G নামে ভারতে আসবে

ভিভো শীঘ্রই ভারতে তার একটি আরও নতুন T-Series স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি বুধবার একটি X (টুইটার) পোস্ট এবং মিডিয়া ইনভাইটের মাধ্য়মে ভারতীয় লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এই নতুন ডিভাইসটি Vivo T5 Pro 5G নামে ভারতে আসবে। এই নতুন ভিভো টি-সিরিজ ফোনটি আপনি ভারতে Flipkart সাইট থেকে কিনতে পারবেন।

ভিভো টি5 প্রো মডেলের বিশেষ ফিচার হবে ফোনের বিশাল ব্যাটারিকে মনে করা হচ্ছে। যদিও কোম্পানি এখনও ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে এর কিছু নির্দিষ্ট ফিচার ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: বাড়িতে বসেই বড় স্ক্রিনে দেখুন IPL ম্যাচ, প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে Xiaomi 55 ইঞ্চি 4K Smart TV

ভারতে কবে লঞ্চ হবে Vivo T5 Pro 5G স্মার্টফোন

ভিভো তার নতুন মডেলটি আগামী 15 এপ্রিল লঞ্চ করবে। ভিভো টি5 প্রো 5জি অফিসিয়াল সাইটের পাশাপাশি Flipkart থেকে বিক্রি করা হবে। ফ্লিপকার্টে এই মডেলের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। টিজারে আপকামিং ফোনটি হোয়াইট কালার অপশনে দেখা গেছে, যেখানে ভার্টিকাল রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে।

ভিভো টি5 প্রো 5জি মডেলে কী ফিচার এবং স্পেসিফিকেশন হবে?

ফিচারের কথা বললে, ভিভো টি5 প্রো 5জি ফোনে 9020mAh বড় ব্যাটারি পাওয়া যাবে। কোম্পানি দাবি করছে যে, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, এই ফোনটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে স্লিম বা পাতলা স্মার্টফোন। গেমারদের জন্য বিশেষ ফিচার থাকবে এই স্মার্টফোনে, যেমন 120fps পর্যন্ত স্মুদ গেমিং সাপোর্ট থাকবে।

যার মানে গেম খেলার সময় স্ক্রিনে প্রতিটি নড়াচড়া বা মুভমেন্ট হবে অবিশ্বাস্য রকমের স্মুদ দেখা যাবে। এছাড়া দীর্ঘ সময় ধরে গেম খেলার সময় ফোনটি যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, তা নিশ্চিত করতে এতে 7000mm-এর একটি ‘ভেপার কুলিং চেম্বার’ পেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: Airtel এর সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান, 500 টাকার কম খরচে আনলিমিটেড ডেটা, কলিং সহ OTT সুবিধা

রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে Snapdragon 7s Gen 4 প্রসেসর। এছাড়া, ফোনে থাকবে 1.5K রেজোলিউশন সহ একটি AMOLED ডিসপ্লে, যা গ্রাহককে ভিজুয়াল কোয়ালিটি অফার করবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :