iQOO Z11 Lite 5G vs Vivo T5 Lite 5G: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি সহ বাকি স্পেক্স তুলনা

HIGHLIGHTS

iQOO Z11 Lite 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। আইকু জি11 লাইট ভারতে 20 হাজারের কম দামে আসে

একই দামের সেগামেন্টে রয়েছে Vivo T5 Lite যা নতুন আইকু ফোনকে টেক্টা দেবে

আইকু জি11 লাইট ফোনটি 6500mAh ব্যাটারি সহ আসে, যা এই প্রাইস সেগামেন্টে খুব কম দেখা যায়

iQOO Z11 Lite আজ ভারতে লঞ্চ হয়েছে। আইকু জি11 লাইট ফোনটি ভারতে 20 হাজার টাকার কম দামে আনা হয়েছে। একই দামের সেগামেন্টে রয়েছে Vivo T5 Lite যা নতুন আইকু ফোনকে টেক্টা দেবে। দুটি ফোন এমন গ্রাহকদের মাথায় রেখে আনা হয়েছে যারা কম বাজেটে ভাল 5G কানেক্টিভিটি এবং হাই-রিফ্রেশ ডিসপ্লে চান। তবে এই দুটি ফোনের দাম এবং কিছু অনেকটা একই, কিন্তু ব্যাটারি লাইফ এবং গেমিং পারফরম্যান্সে পার্থক্য রয়েছে। আইকু জি11 লাইট ফোনটি 6500mAh ব্যাটারি সহ আসে, যা এই প্রাইস সেগামেন্টে খুব কম দেখা যায়। এর পাশাপাশি, ভিভো টি5 লাইট ফোনটি স্টাইলিশ লুক সহ দুর্দান্ত ব্যাটারি লাইফ অফার করে। দুটি ফোনে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP রেটিং দেওয়া হয়েছে। আসুন এক নজরে দুটি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে দেখে নেওয়া যাক।

ভারতে iQOO Z11 Lite vs Vivo T5 Lite দাম কত

দামের কথা বললে, ভারতে আইকু জি11 লাইট ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। আইকু জি11 লাইট ফোনের বেস মডেলের দাম 19,499 টাকা। কোম্পানি এতে 1500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।

আরও পড়ুন: Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ বাকি তুলনা

  • 4GB+128GB = 19,499 টাকা (অফার প্রাইস 17,999 টাকা)
  • 6GB+128GB = 21,499 টাকা
  • 6GB+256GB = 24,999 টাকা

অন্যদিকে, ভিভো টি5 লাইট ফোনটি 19,999 টাকা থেকে শুরু হয়। এছাড়া এতে আরও দুটি মডেল আসে।

  • 4GB + 128GB = 19,999 টাকা
  • 6GB + 128GB = 21,999 টাকা
  • 6GB + 256GB = 24,999 টাকা

আইকু জি11 লাইট নাকি ভিভো টি5 লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিজাইন এবং ডিসপ্লে

ফিচারের কথা বলল, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 120Hz এবং পিক 1200 নিটস HBM ব্রাইটনেস দেওয়া। পাশাপাশি, নতুন ভিভো ভিভো টি5 লাইট ফোনে রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং IP65 রেটিং সহ আসে।

প্রসেসর কার বেশি শক্তিশালী

পারফরম্যান্সের জন্য আইকু জি11 লাইট ফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 (6nm) প্রসেসরে কাজ করে। এতে 4GB/6GB LPDDR4x RAM এবং 128GB/256GB স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে, ভিভো টি5 লাইট 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে যা 6GBLPDDR4X পর্যন্ত RAM এবং 256GB UFS 2.2 পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ক্যামেরার দিক থেকে কে এগিয়ে?

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, আইকু জি11 লাইট ফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, ফটোগ্রাফির জন্য, ভিভো টি5 লাইট ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ক্ষমতায় কে এগিয়ে

লেটেস্ট আইকু জি11 লাইট ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh-এর ব্যাটারি রয়েছে। পাওয়ার দিতে ভিভো টি5 লাইট 5জি ফোনে অফার করা হয়েছে 6500mAh ব্যাটারি যা 44W FlashCharge সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম

অপারেটিং সিস্টামের কথা বললে, ডিভাইসটি Android 16-ভিত্তিক Origin OS 6-এ চলে। এছাড়া, োভিভো টি5 লাইট ফোনে OriginOS 6 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টাম দেওয়া হয়েছে। এতে কোম্পানি 2 বছরের অপারেটিং সিস্টাম আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: Oppo Reno 16 vs Xiaomi 17T: ডিজাইন, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :