Oppo Reno 16 vs Xiaomi 17T: ডিজাইন, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা
ওপ্পো সম্প্রতি ভারতীয় বাজারে OPPO Reno 16 লঞ্চ করেছিল যার প্রতিযোগিতা বাজারে Xiaomi 17T ফোনের সাথে হবে। ওপ্পো রেনো 16 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, শাওমি 17টি ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর। এছাড়া ওপ্পো রেনো 16 এবং শাওমি 17টি ফোনটি 70 হাজার টাকার কম দামে সেগামেন্টে আসে। একদিকে রেনো 16 ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তবে শাওমি 17টি ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আসুন দুটি ফোনের দাম থেকে শুরু করে প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারির এবং বাকি স্পেসিফিকেশনের তুলনা করে দেখা যাবে।
Surveyভারতে Oppo Reno 16 vs Xiaomi 17T ফোনের দাম কত
দামের কথা বলেল, ওপ্পো রেনো 16 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে, যার দাম শুরু হয় 61,999 টাকা থেকে।
- 8GB+256GB = 61,999 টাকা
- 12GB+256GB = 67,999 টাকা
এছাড়া, শাওমি17টি ফোনেরও দুটি ভ্যারিয়্যান্ট আনা হয়েছে। ফোনের দাম শুরু হয় 59,999 টাকা থেকে।
- 12GB+256GB = 59,999 টাকা
- 12GB/512GB = 64,999 টাকা
এবার আসা যাক দুটি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন এর বিষয়। কোন ফোনটি হবে বেস্ট অপশন।
ওপ্পো রেনো 16 নাকি শাওমি17টি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লের কথা বললে, ওপ্পো রেনো 16 ফোনে রয়েছে 6.32 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যাতে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিট পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। এর বিপরীতে, শাওমি17টি-তে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে। এতে 2756×1268 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং পিক 3500 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর হিসেবে ওপ্পো রেনো 16 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসরে কাজ করে। শাওমি 17টি ফোনে দেওয়া হয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর।
অপারেটিং সিস্টেম হিসেবে ওপ্পো রেনো 16 কাজ করবে Android 16-ভিত্তিক ColorOS 16-এ । শাওমি 17টি ফোনে রয়েছে Android 16-ভিত্তিক Xiaomi HyperOS 3।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ওপ্পো রেনো 16 ফোনের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য রেনো 16 ফোনে দেওয়া 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া, শাওমি 17টি ফোনের রিয়ারে দেওয়া হয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের Light Fusion ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
কানেক্টিভিটি ফিচার হিসেবে, রেনো 16 ফোনে দেওয়া হয়েছে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.4, USB Type-C এবং GPS সুবিধা। শাওমি 17টি মডেলে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 6.0, NFC, GPS এবং একটি USB Type-C পোর্ট।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, ওপ্পো রেনো 16 ফোনে রয়েছে 6700mAh এর ব্যাটারি, যা 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে শাওমি 17টি ফোনে 6500mAh ব্যাটারি যা 67W হাইপারচার্জ এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা দেয়।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile