7050mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল Vivo এর পাওয়ারফুল 5G স্মার্টফোন, থাকছে বিশাল ডিসপ্লে সহ দুর্ধর্ষ 50MP ক্যামেরা

ভিভো 7 বছর পর তার S সিরিজের দ্বিতীয় স্মার্টফোন Vivo S2 ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। নতুন স্মার্টফোনটি কোম্পানির Vivo S1 ফোনের সাক্সেসার হিসেবে আা হয়েছে। ভিভো এস2 ফোনে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 7050mAh ব্যাটারি মতো ফিচার। এছাড়া ফোনে প্রিমিয়াম AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী MediaTek Dimensity চিপসেট দেওয়া। আসুন ভিভো এস2 ফোনের দাম, সেল তারিখ এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Vivo S2 ফোনের দাম কত

দামের কথা বললে, ভারতে ভিভো এস2 দুটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে: 8GB RAM + 128GB এবং 8GB + 256GB মডেল। ভিভো এস2 ফোনের দাম ভারতে 39,999 টাকা থেকে শুরু হয়।

  • 8GB + 128GB = 39,999 টাকা
  • 8GB + 256GB = 44,999 টাকা

নতুন ভিভো এস2 ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে: সিল্ক হোয়াইট, স্যাফায়ার ব্লু এবং রিগাল ব্রোঞ্জ। বর্তমানে ভারতে ফোনের প্রি-বুকিং চলছে এবং কেনার সময় 2000 টাকার ব্যাঙ্ক ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Amazon ফ্রিডম সেলে একধাক্কায় অনেকটা টাকা সস্তায় পাওয়া যাবে Oneplus 15 ফোন, প্রকাশ্যে এল ডিল

ভিভো এস2 5জি ফোনের ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভোর এই ফোনে প্রিমিয়াম ডিজাইন দেখা যাচ্ছে। এতে 1.5K রেজোলিউশন সহ 6.83-ইঞ্চির বড় 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং পিক 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট এবং এটি 8 জিবি RAM ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো এস2 ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটি অ্যান্ড্রয়েড 16 এর ওপর ভিত্তি করে তৈরি Origin OS 6 অপারেটিং সিস্টেমে চলে। এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে, যা নিশ্চিত করে যে জল এর ছিটা এলেও ফোনটি খারাপ হবে না। পাওয়ার দিতে এতে রয়েছে 7050mAh লিথিয়াম ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এতে বাইপাস চার্জিং সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: Flipkart Freedom Sale 2026: বাড়িকে সিনেমা হল বানিয়ে দেবে 65 ইঞ্চির Smart TV, মিলবে দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :