Vivo S2 5G vs iQOO Z11 5G Price in india display processor performance camera battery compare
আইকু ভারতে তার লেটেস্ট মিড বাজেট স্মার্টফোন iQOO Z11 5G লঞ্চ করেছে। নতুন আইকু জি11 ফোনটি অনেকটা Vivo S2 5G ফোনের মতো। স্মার্টফোন বাজারে আইকু জি11 5জি এবং ভিভো এস2 ফোনের প্রতিযোগিতা হবে। একদিকে আইকু জি11 ফোনে রয়েছে সবচেয়ে দ্রুত Dimensity 7500 Turbo চিপসেট, একটি স্মুদ 144Hz রিফ্রেশ রেট সহ স্ক্রিন এবং OIS ক্যামেরা সাপোর্ট। অন্যদিকে, ভিভো এস2 ফোনটি আসে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে, Dimensity 7360-Turbo প্রসেসর সহ। এছাড়াও রয়েছে দুটি ফ্ল্যাগশিপ ফোনে অনেক পার্থক্য। আসুন আইকু জি11 5জি এবং ভিভো এস2 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখে নেওয়া যাক।
দামের কথা বললে, লেটেস্ট আইকু জি11 ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হয়। আইুক জি11 5জি ফোনটি Aurora Green এবং Celestial Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এটি Amazon প্ল্যাটফর্ম এবং আইকু ইন্ডিয়ার অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
Faster. Smarter. Built to keep up.
— iQOO India (@IqooInd) August 20, 2026
From the *India's First MediaTek Dimensity 7500 Turbo Processor to the **Brightest display in its segment and a 144Hz 1.5K 3D Curved AMOLED display, AI Captions, 50 MP Sony IMX8812 OIS Main Sensor Camera, the Z11 is ready to level up your… pic.twitter.com/I7pl3seis1
অন্যদিকে, ভিভো এস2 দুটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। ভিভো এস2 ফোনের দাম ভারতে 39,999 টাকা থেকে শুরু হয়। ভিভো এস2 ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে: সিল্ক হোয়াইট, স্যাফায়ার ব্লু এবং রিগাল ব্রোঞ্জ।
আরও পড়ুন: Samsung এর সস্তা 5G স্মার্টফোন ভারতে আসছে এই দিন, থাকবে 120Hz AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর
ডিসপ্লে
ফিচারের কথা বললে, আইকু জি11 ফোনে 6.83-ইঞ্চির কার্ভড 3D অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 449 PPI পিক্সেল ডেনসিটি, 2000 nits HBM ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সহ আসে।
ভিভোর এই ফোনে 1.5K রেজোলিউশন সহ 6.83-ইঞ্চির বড় 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং পিক 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর
প্রসেসর হিসেবে, আইকু জি11 ফোনটি MediaTek Dimensity 7500 Turbo চিপসেট সহ আসে, যা 4nm প্রসেসে তৈরি। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট এবং এটি 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির ক্ষেত্রে, আইকু জি11 ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসে। এতে OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর দেওয়া। সাথে সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাশাপাশি, ভিভো এস2 ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারি ফিচার
পাওয়ার দিতে ফোনে থাকছে 7050mAh ব্যাটারি যা 44W ফাস্ট চার্জিং সাপোর্টও করে। কোম্পানির জানিয়েছে যে এটি 10 মিনিটের Boost Charge ফিচার সহ আসে। এই ফিচারে 10 মিনিটে 1 শতাংশ থেকে 17 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।
এদিকে, ভিভো এস2 ফোনে রয়েছে 7050mAh লিথিয়াম ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এতে বাইপাস চার্জিং সুবিধাও রয়েছে।