massive 10000mAh battery with Vivo S2 FE 5G vs Redmi Note 17 Pro Max 5G Price in India Camera performance battery compared
ভিভো সম্প্রতি ভারতীয় বাজারে Vivo S2 FE 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের বিশেষত্ব হল এতে দেওয়া 10,000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা। তবে একই 10,000mAh ব্যাটারি সহ ভারতে আগেই এসেছে Redmi Note 17 Pro Max স্মার্টফোন। এছাড়া ভিভো এস2 এফই 5জি ফোনটি MediaTek Dimensity 7300e চিপসেট এবং রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি 4nm Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেটে কাজ করে। এছাড়া ভিভো এস2 এফই 5জি এবং রেডমি নোট 17 প্রো ম্যাক্স দুট ফোন 50 হাজার টাকার সেগামেন্টে আসে। আসুন এই দুটি ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর এবং দামের তুলনা করে দেখে নেওয়া যাক।
দামের কথা বললে, ভিভো এস2 এফই 5জি ফোনটি 38,999 টাকার শুরুর দামে আসে, যা 6GB RAM+128GB স্টোরেজে কেনা যাবে। এর সাথে আরকেটি মডেল হল 8GB + 128GB স্টোরেজের দাম 42,999 টাকায় কেনা যাবে।
এর পাশাপাশি, রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্টে আসে। স্মার্টফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 55,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: Vivo V80 5G vs Oppo F35 5G: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দামের তুলনা
ডিসপ্লে
ডিসপ্লের কথা বললে, ভিভো এস2 এফই 5জি স্মার্টফোনে 6.83-ইঞ্চি 1.5K (1260X2800 পিক্সেল) AMOLED Q10 + ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 449 ppi পিক্সেল ডেনসিটি অফার করে। এটি 2000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
এর বিপরিতে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনে 6.83 ইঞ্চির 1.5K স্ক্রিন রয়েছে। এটি Flat AMOLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট, 3500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। দীর্ঘ সময় পর্যন্ত ফোন ব্যবহার করলেও যাতে চোখ খারাপ না হয় তার জন্য লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফাইড তৈরি করা হয়েছে।
পার্থক্য: ডিসপ্লের আকারে মিল থাকলেও ব্রাইটনেস এবং এইচডিআর ফিচারের দিক থেকে রেডমির ডিসপ্লে কিছুটা বেশি অ্যাডভান্সড।
প্রসেসর ও পারফরম্যান্স
পারফরম্যান্স জন্য, ভিভো এস2 এফই 5জি ফোনটি MediaTek Dimensity 7300e 5G চিপসেটে কাজ করে এবং 8GB পর্যন্ত LPDDR4x RAM এর সাথে পেয়ার করা।
এছাড়া, রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB/512GB পর্যন্ত UFS স্টোরেজ অপশন সহ আসে।
পার্থক্য: প্রসেসর এবং আধুনিকতার বিচারে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স কিছুটা এগিয়ে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ভিভো এস2 এফই 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর রয়েছে, যার সাথে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পেয়ার করা। এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
এর পাশাপাশি, রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনের রিয়ারে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পার্থক্য: দুটি ফোনেই সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রিয়ারে 50 মেগাপিক্সেল OIS মেইন ক্যামেরা রয়েছে, তবে রেডমিতে অতিরিক্ত একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে।
ব্যাটারি ও চার্জিং
পাওয়ার দিতে ভিভো এস2 এফই 5জি ফোনে অফার করা হয়েছে 10,000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানি জানিয়েছে যে ফোনটি একবার চার্জে 68 ঘন্টা পর্যন্ত কলিং সাপোর্ট করে।
তুলনায়, পাওয়ার দিতে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনে রয়েছে 10,000mAh ব্যাটারি সাপোর্ট, যা 6 বছর পর্যন্ত ভাল থাকবে বলে দাবি করেছে কোম্পানি। কোম্পানির দাবি যে একবার চার্জে এই ফোনটি 4 দিন পর্যন্ত কাজ করবে। ফাস্ট চার্জিং করতে এতে 100W HyperCharge সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 27W reverse চার্জিং ফিচার, যার সাথে আপনি এই ডিভাইস দিয়ে বাকি মোবাইলও চার্জ করতে পারবেন।
পার্থক্য: ব্যাটারি ক্ষেত্রে দুটি ফোনেই বিশাল 10,000mAh ব্যাটারি দেওয়া, তবে চার্জিং স্পিডে রেডমি (100W) ভিভো (44W)-এর চেয়ে অনেক ফাস্ট। এছাড়া রেডমিতে IP66/IP68/IP69/IP69K পর্যন্ত হেভি ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে, যেখানে ভিভোতেও IP68/IP69 পাওয়া যায়।
আরও পড়ুন: Amazon সেলে 25 হাজার টাকার কম দামে কিনুন বড় ডিসপ্লে সহ QLED Smart TV, সবচেয়ে সস্তা 12499 টাকার